৩০ কিলো ওজন ঝরিয়ে 'সুপার-ফিট' হয়েছেন সোনাক্ষী সিনহা! - The News Lion

৩০ কিলো ওজন ঝরিয়ে 'সুপার-ফিট' হয়েছেন সোনাক্ষী সিনহা!




বলিউড ইন্ডাস্ট্রিতে সাইজ জিরো হিরোইন অনেক রয়েছেন। এর পাশাপাশি সোনাক্ষী সিনহার মতো নায়িকারাও রয়েছেন যারা সাইজ জিরো না হয়েও সিনেমার দর্শককে মাতিয়ে রেখেছেন। তবে সোনাক্ষী সিনেমায় আসার আগে এমন চেহারার ছিলেন না। দৃশ্যতই মোটা ছিলেন বলা যায়। তবে তাঁর মোটা থেকে রোগা হওয়ার কাহিনি অনেককে অনুপ্রেরণা জোগাবে সন্দেহ নেই।




 সম্প্রতি একটি ইন্টারভিউয়ে সোনাক্ষী জানিয়েছেন, ছোটবেলা থেকেই তিনি মোটা ছিলেন। ফলে সিনেমায় অভিনয়ের কথা কখনও ভাবেননি তিনি।  তবে ১৬ বছর বয়সে একদিন তিনি অনুভব করেন সিড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে তাঁর দম কমে আসছে। তখনই তিনি ঠিক করেন তাঁকে রোগা ও ফিট হতে হবে। তারপর থেকেই সোনাক্ষীর মেকওভার শুরু হয়। 




এরপরে হঠাৎ একদিন সলমন খান এসে সোনাক্ষীকে জানান তাঁকে দাবাং সিনেমায় অভিনয় করতে হবে। এক্ষেত্রে কোনও সুযোগও তাকে দেওয়া হয়নি। ভাইজান শুধু জানিয়েছিলেন, সোনাক্ষীকে তাঁর সিনেমায় তিনি চান। সেই শুনেও ফের আরও রোগা হওয়া শুরু করেন সোনাক্ষী। সিনেমায় ফিট দেখানোর জন্য সোনাক্ষীকে অন্তত ৩০ কিলো ওজন ঝরাতে হতো। সেজন্য একদিকে যেমন তিনি জিম শুরু করেন, তেমনই আর একদিকে কড়া ডায়েট করতে থাকেন।





 পরিমাণে কম খাওয়া, বারবার খাওয়া, দৈনিক শরীরচর্চা, দিনে দু'বার জিমে যাওয়া, কম কার্বোহাইড্রেট ও বেশি প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ার পাশাপাশি সোনাক্ষী রোগা হওয়ার জন্য যোগব্যায়াম ও অন্যান্য শরীরচর্চা করেছেন সোনাক্ষী। সারাদিনে বারবার জল খেতেন সোনাক্ষী। সন্ধ্যা ৬টার পরে কার্বোহাইড্রেট জাতীয় খাবার মুখে তুলতেন না। ডায়েটে দানাশস্য, তাজা ফল, সবজি ইত্যাদি খেয়েছেন সোনাক্ষী। 





এরপরে রোগা হয়ে গেলেও এখনও শরীরচর্চা ও ডায়েট তালিকা অনুসরণ করে চলেছেন সোনাক্ষী। সোনাক্ষীর 'খানদানি সাফাখানা' দিচ্ছে কোন বার্তা আডবাণী হোক বা আমার বাবা, কাউকেই সম্মান দেয়নি বিজেপি! বিস্ফোরক সোনাক্ষী সিনহা 'মুঙড়া' গানের 'টয়লেট রিমিক্স'-এ হেলেনকে অপমান! সোনাক্ষীর ভিডিও ঘিরে বিতর্ক অনলাইন শপিং-এ প্রতারিত সোনাক্ষী! হেডফোনে অর্ডার দিয়ে যা পেলেনে তিনি 'হ্যাপি'-কে কি মুঠোবন্দি করতে পারল সোনাক্ষীর এই ছবি! 




সোনাক্ষী সিনহা জন্ম: ২ জুন ১৯৮৭। পাটনার বিহারের একজন ভারতীয় বলিউড অভিনেত্রী। তিনি ২০১০ সালে সালমান খানের বিপরীতে দাবাং নামক হিন্দি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে আত্মপ্রকাশ করেন, যেটি ২০১০ সালের বলিউডের সর্ব্বোচ্চ ব্যবসা সফল ছবির মর্যাদা লাভ করে। সোনাক্ষী তার অভিনয়ের জন্য ইতিবাচক মন্তব্য লাভ করেন; যেমন- শ্রেষ্ঠ নারী চরিত্রে অভিষেকের জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। সিনহার বেশকিছু ব্যবসা সফল ছবির মধ্যে রাউডি রাঠোর (২০১২) এবং দাবাং ২ (২০১২) অন্যতম।






সিনহা এরপর লুটেরা (২০১৩) সিনেমায় অভিনয়ের দক্ষতার জন্য সমালোচকদের প্রশংসা পেয়েছেন। বহিঃসংযোগ প্রাথমিক জীবন অভিনেতা এবং রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা এবং পুনম সিনহা এর কন্যা সোনাক্ষী। তিনি লব সিনহা ও কুশ সিনহা দুই যমজ ভাইদের সাথে তিন সন্তানের সর্বকনিষ্ঠ সন্তান। সোনাক্ষী মুম্বই এর আর্য বিদ্যা মন্দির থেকে তার মাধ্যমিক জীবন সম্পন্ন করেন এবং মুম্বই এর মহারাষ্ট্রের এসএনডিটি ওমেন্স ইউনিভার্সিটি থেকে ফ্যাশন ডিজাইনিং বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন।  অভিনয় জীবন  সোনাক্ষী সিনহা বিগ্‌ স্টার এন্টারটেইনমেন্ট পুরস্কার(২০১৪) পেয়েছিলেন। সোনাক্ষী ২০০৫ সালে মেরা দিল লেকে দেখো ছায়াছবির জন্য পোশাক নকশা, পোশাক ডিজাইনার হিসাবে তার কর্মজীবন শুরু করেন, এবং ল্যাকমে ফ্যাশন সপ্তাহ ২০০৮ এর র‍্যাম্প হিসেবে তার পদচারণা শুরু হয়।এবং এরপর আবার তিনি ল্যাকমে ফ্যাশন সপ্তাহ (২০০৯) যোগ দেন।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.