রাজ কাপুরের জীবনের নানা অজানা অধ্যায় - The News Lion

রাজ কাপুরের জীবনের নানা অজানা অধ্যায়



হিন্দি সিনেমার অন্যতম সেরা অভিনেতা হিসেবে যার নাম উচ্চারিত হয়ে থাকে তিনি হলেন রাজ কাপুর। রাজ কাপুরের অভিনয় জীবনের পাশাপাশি তার ব্যক্তিজীবন নিয়েও দর্শকের বরাবরই ছিলো কৌতুহল। কিংবদন্তি এ অভিনেতার আত্মজীবনীতে জানালেন তার জীবনের নানা অজানা অধ্যায়।




বলিউড-এ তখন এক পরিবর্তনের সময়। এক নতুন দিশা-তে ডানা মেলছে বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি। আর এই নয়া দিশার নব্য কারিগর হিসাবে তখন উঠে এসেছেন রাজ কাপুর। রূপলী পর্দার জগত তখন সাদা-কালোয় মোড়া। নার্গিস-রাজকাপুর জুটির তখন বক্স অফিসে রমরমা বাজার। তৈরি হচ্ছে শ্রী ৪২০, চোরি চোরি, আঁগ, আওয়ারা, প্রভৃতি ছবি। দুই তারকা বলিউডকে উপহার দিয়েছেন মোটের ওপর ১৬টি ছবি।




'আঁগ' ছবির মধ্যে দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন রাজ কাপুর। বাবা পৃথ্বীরাজ কাপুর তখন থিয়েটারের কাজে মননিবেশ করেছেন। ১৯৪৯ সালে শুরু হয়েছিল রাজ কাপুরের বলিউড সফর। তারপর থেকে বাবার দেখানো পথেই এগিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, কাপুর পরিবারকে বলিউডে এক পাকাপক্ত জায়গাও করে দিয়েছিলেন তিনি।

তাঁর পুত্র ঋষি কাপুর, রণধীর কাপুর বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন তাঁর হাত ধরে। এঁদেরই হাত ধরে শুরু হয়ে গিয়েছিল বি টাউনের নতুন অধ্যায়। এমনই সময় তিনি নিজের উদ্যোগে তৈরি করেছিলেন আরকে স্টুডিও। সম্প্রতি যা বিক্রি করা হয়েছে গোদরেজ সংস্থার কাছে। ১৯৮৮ সালে প্রয়াত হন রাজ কাপুর।আজ  ৩২তম মৃত্যুবার্ষিকীতে  ফগের দেশবাসীর মনের মনিকোঠায় ভেসে উঠলেন এই চিরস্মরনীয় শিল্পী।





রণবীর রাজ কাপুর জন্ম: ১৪ ডিসেম্বর, ১৯২৪ - মৃত্যু: ২ জুন, ১৯৮৮ তৎকালীন ব্রিটিশ ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের পেশাওয়ারে জন্মগ্রহণকারী বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও হিন্দি চলচ্চিত্রের পরিচালক ছিলেন। রাজ কাপুরকে 'ভারতীয় চলচ্চিত্রের সেরা পথপ্রদর্শকরূপে' আখ্যায়িত করা হয়ে থাকে।




তৎকালীন ব্রিটিশ ভারতের পেশাওয়ারের কিস্সা খাওয়ানি বাজারের কাছে ঢাক্কি মুনাওয়ার শাহ এলাকায় রাজ কাপুর জন্মগ্রহণ করেন যা বর্তমান পাকিস্তানের পাখতুনখোয়া। পাঞ্জাবী হিন্দু পরিবারের সন্তান রাজ কাপুরের বাবা ছিলেন পৃথ্বীরাজ কাপুর ও মায়ের নাম ছিল রমাস্বামী 'রমা' দেবী কাপুর। পরিবারের ছয় সন্তানের মধ্যে তিনি জ্যেষ্ঠ ছিলেন

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.