আজই বাজারে আসছে করোনার ওষুধ
করোনা থেকে এখন কিছুটা হলেও স্বস্তি। আজই বাজারে করোনার ওষুধ নিয়ে আসছে যোগগুরু রামদেবের পতঞ্জলী। করোনিল নামের এই আয়ুর্বেদিক ওষুধ করোনা ভাইরাস নির্মূল করতে ১০০ শতাংশ কার্যকরী, এমনই দাবি এই সংস্থার।
উত্তরাখণ্ডের হরিদ্বারে পতঞ্জলী যোগপীঠে আজ মঙ্গলবার এই ওষুধের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটানো হবে। এর আগে, পতঞ্জলীর সিইও আচার্য বালকৃষ্ণ দাবি করেছিলেন তাঁর সংস্থা যে ওষুধ নিয়ে আসছে, তা পুরোপুরি করোনা দূর করতে সক্ষম।
যোগগুরু রামদেব জানিয়ে ছিলেন কোনও করোনা আক্রান্ত রোগিকে যদি করোনিল দেওয়া হয়, তবে ১০০ শতাংশ সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ওষুধ তৈরি হয়েছে অশ্বগন্ধা, গিলয় বা গুলঞ্চ ও তুলসী দিয়ে, বলে জানিয়েছে পতঞ্জলী।
সোমবার বালকৃষ্ণ এই বিষয়ে একটি ট্যুইট করেন। তিনি লেখেন সর্বপ্রথম করোনার ওষুধ বাজারে আনতে পেরে গর্বিত। করোনিল মঙ্গলবার বেলা ১২টার সময় হরিদ্বারে পতঞ্জলী যোগপীঠে লঞ্চ করা হবে। বালকৃষ্ণ দাবি করেছিলেন, এই আয়ুর্বেদিক ওষুধটি করোনা রোগিদের পাঁচ থেকে চোদ্দ দিনের মধ্যে সারিয়ে তুলবে।
বালকৃষ্ণ বলেন, মারণ করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পরেই পতঞ্জলী কয়েকজন গবেষকের একটি টিম তৈরি করে। ওষুধ তৈরির কাজ শুরু হয়। কীভাবে এই মারণ ভাইরাসকে জয় করা যায়, তা নিয়েই পরীক্ষানিরীক্ষা চলছিল এতদিন ধরে।
Post a Comment