অবশেষে কারওয়ান বাজারের সেই ছিনতাইকারী গ্রেপ্তার - The News Lion

অবশেষে কারওয়ান বাজারের সেই ছিনতাইকারী গ্রেপ্তার





ঢাকা প্রতিনিধি : ঢাকার কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় মানুষের ব্যাগ কেটে মালামাল চুরি ও টান দিয়ে যাত্রীদের মালামাল ছিনিয়ে নেওয়া সেই চোর ও ছিনতাইকারী সোহেলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।




গতকাল সোমবারম (২২ জুন) রাত সোয়া ১০টার দিকে তেঁজগাও থানা পুলিশের একটি দল ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সোহেলের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।



গ্রেপ্তারের পর সোহেল পুলিশকে জানায়, তিনি একজন মাদকসেবী। রাতের বেলা মাদক সেবন করে ফার্মগেট এবং কারওয়ান বাজার এলাকার ফুটওভার ব্রিজ ও রাস্তার পাশে ঘুমিয়ে থাকেন আর দিনের বেলা সুযোগ বুঝে মানুষের ব্যাগ কেটে মালামাল চুরি ও ছিনতাই করেন। তার গ্রামের বাড়ি শরিয়তপুর। তিনি ঢাকা শহরে ভাসমান ব্যক্তি হিসেবে বসবাস করে আসছেন।



এর আগে ২২ জুন সন্ধ্যায় সাতটার দিকে দৈনিক প্রথম আলো পত্রিকায় ছিঁচকে চোর সোহেলের চুরি-ছিনতাইয়ের বিভিন্ন কলাকৌশল নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসা মাত্রই সোহেলকে ধরতে অভিযানে নামে পুলিশ। প্রতিবেদন প্রকাশের সাড়ে তিন ঘণ্টা পেরোনোর আগেই পুলিশের অভিযানে সোহেল গ্রেপ্তার হয়।



এছাড়াও ফার্মগেট, কারওয়ান বাজার ও আশপাশের এলাকায় চুরি ও ছিনতাইয়ের সাথে যুক্ত মাদকসেবী ও ভাসমান অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.