করোনায় আক্রান্ত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা
করোনায় আক্রান্ত হলেন রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, করোনা পজেটিভ হলেও আমার শারীরিক অবস্থা ভালো আছে। তবে রিপোর্ট ‘পজিটিভ’ আসার পর থেকে বাসাতেই আছি।’
৬৩ বছর বয়সী জনপ্রিয় এই সংগীতশিল্পী জানিয়েছেন, আগামী মঙ্গলবার দ্বিতীয়বারের মত তার করোনা পরীক্ষার নমুনা নেওয়া হবে। এবারের রিপোর্ট ‘নেগেটিভ’ আসবে বলে আশা করছি।
উল্লেখ্য, সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে কাজের অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৬ সালে বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার সম্মাননা পেয়েছেন। ২০১৭ সালে ভারত সরকার তাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সর্বোচ্চ পুরস্কার ‘বঙ্গভূষণ’ পদক দিয়ে সম্মানিত করে।
আরও পড়ুন বাংলাদেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৯
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’ কর্তৃক প্রদত্ত ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার ২০১৭’ পেয়েছেন এই প্রখ্যাত এই রবীন্দ্রসঙ্গীত শিল্পী।
বন্যার অগণিত ভক্ত ও অনুরাগি রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। রবীন্দ্র সংগীতের জগতে তাঁর নাম উল্লেখযোগ্য।

Post a Comment