রাজ্যে এখন রমরমা ক্যামেরাবন্দি রাজনীতি, জানুন বিস্তারিত
করোনা
আবহেই রাজ্যে চড়ছে নির্বাচনী প্রচারের উত্তাপ। শাসক না বিরোধী কারা দুর্গত মানুষের
সেবায় সবথেকে এগিয়ে তা নিয়ে চলছে প্রচারণা। ত্রাণ বিলির সঙ্গে সঙ্গে ক্যামেরার
ফ্ল্যাশ এখন রাজনৈতিক নেতা নেত্রীদের কাছে ফ্যাশন হয়ে দাড়িয়েছে। ত্রাণ বিলির ছবি
সামাজিক মাধ্যমে কে কতো শেয়ার করতে পারছেন তার উপরেই রাজনৈতিক স্তম্ভ মজবুত হচ্ছে
নেতা নেত্রীদের।
দুর্গত মানুষ অবশ্য অতশত বুঝছেন না। চাল, চিড়ে, মুড়ি, ডাল তেল
এমনকি সামান্য জলের বোতল পেলেও স্বস্তি পাচ্ছেন কিছুটা। আর সাধারণ মানুষের মুখের
স্বস্তির ঝিলককে ক্যামেরাবন্দি করেই চলছে রাজনীতির জায়গা পাকা করার প্রক্রিয়া।
রাজ্যে রেশন কিংবা ত্রাণ নিয়ে দুর্নিতীর অভিযোগ উঠলেও প্রচারের আঙ্গিনায় ওইসব
অভিযোগকে পাত্তা দিতে নারাজ নেতা নেত্রীরা।
একে অপরকে কীভাবে টেক্কা দিয়ে লাইক আর
ফলোয়ার্স বাড়ানো যায় সেটাই হয়েছে করোনাকালের মধ্যেও মূল লক্ষ্য। আসলে ভোটের ফলাফল
যাই হোক না কেন, আপাতত প্রচারে শাসক বিরোধী একে অপরকে টেক্কা দিতে পারলেই যেন বাজিমাত করে দিচ্ছেন। আর সেই
প্রচারের এখন আমোখ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া।
আসল কথা হলো, সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়াতে
পারলেই শীর্ষ নেতৃত্বের নেকনজরের কৃপা বর্ষন যে অবশ্যম্বাভী সেটা বুঝে গিয়েছেন
সিকি আধুলি কিংবা পাচসিকে মাপের নেতৃত্বরা। তাই, মূলত আখের গোছাতেই চলছে প্রচারণা।
তা সে শাসক শিবির হোক, কিংবা বিরোধী শিবির হোক।
সেই কথায় বলে না ‘চার আনার মাল খেয়ে আট আনার বাওয়ালি’। অনেকটা সেই
ধাঁচেই সামান্য ত্রাণ দিয়ে বিশাল প্রচারের
পলিটিএক্স এখন বোধহয় বাংলার ভবিতব্য হয়ে উঠেছে।

Post a Comment