ছৌ শিল্পীদের পাশে রাজ্য সরকার
লকডাউনের ফলে বন্ধ হয়ে গিয়েছিল ছৌ মুখোশের কেনা কাটা। লকডাউন শিথিল হতেই ফের শুরু হয়েছে ছৌ মুখোশের কেনা কাটা। এবার ছৌ মুখোশ বিক্রি করার জন্য বিক্রয় কেন্দ্র খুলে দিল রাজ্য বনদপ্তর।
রবিবার ছৌ মুখোশ বিক্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়। সেই সঙ্গে মাঠা বনদপ্তরের কার্যালয়ের পাশে নবরুপে সাজানো একটি গাছ বাড়ীরও উদ্বোধন করেন তিনি।
পুরুলিয়ার মাঠা রেঞ্জের ভিতরেই একপাশে নবরুপে তৈরি করা হয় গাছ বাড়ী। আর ঠিক তার পাশেই তৈরি করা হয়েছে ছৌ মুখোশ বিক্রয় কেন্দ্র। ভিন রাজ্য বা জেলা থেকে কোন পর্যটক এলে সেখান থেকে ছৌ মুখোশ কিনতে পারবে পর্যটকরা।
আরও পড়ুন জেলার বিজেপির পঞ্চায়েত সদস্যরা স্বেচ্ছায় তৃনমূলে যোগ দেবেন, জানালেন জ্যোতিপ্রিয়
লকডাউন চলার কারনে ছৌ শিল্পীদের মধ্যে হতাশা নেমে এসেছিলো। সেখানে দাঁড়িয়ে ছৌ শিল্পীদের পাশে দাঁড়ালো রাজ্য সরকার।
রবিবার ছৌ মুখোশ বিক্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়।তিনি জানান, বাংলার ঐতিহ্যবাহী ছৌ শিল্পীদের যাতে কোনও রকম অসুবিধা না হয়, তারজন্য রাজ্য সরকার সচেষ্ট রয়েছে।

Post a Comment