লকডাউনে পরিযায়ী শ্রমিকদের ত্রাতা হয়ে ওঠার জন্য সোনুকে কুর্নিশ জানালেন মহারাষ্ট্রের রাজ্যপাল - The News Lion

লকডাউনে পরিযায়ী শ্রমিকদের ত্রাতা হয়ে ওঠার জন্য সোনুকে কুর্নিশ জানালেন মহারাষ্ট্রের রাজ্যপাল




শনিবার রাজভবন গিয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশ‍্যারির সঙ্গে দেখা করলেন অভিনেতা সোনু সুদ। লকডাউনে পরিযায়ী শ্রমিকদের সাহায্যের জন্য ত্রাতার ভূমিকা পালন করেছেন অভিনেতা।  তাঁর এই উদ্যোগ খুবই প্রশংসিত হচ্ছে প্রত্যেক মহলে।  এবার মহারাষ্ট্রের রাজ্যপাল তাঁকে কুর্নিশ জানালেন এমন মহৎ কাজের জন্য। রাজ্যপালের অফিসের তরফ থেকে টুইটারে একটি ছবি পোস্ট করা হয়। সেখানে দেখা যাচ্ছে রাজ্যপাল ভগৎ সিং এর সঙ্গে বসে আছেন অভিনেতা সোনু সুদ।





ক্যাপশনে লেখা, “অভিনেতা সোনু সুদ রাজভবনে দেখা করলেন রাজ্যপাল ভগৎ সিং কোশ‍্যারির সঙ্গে। পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানোর জন্য এবং তাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থার জন্য যা কাজ সোনু করেছেন, সে সমস্ত বললেন রাজ্যপালকে। রাজ্যপাল সোনু সুদকে তাঁর কাজের জন্য কুর্নিশ জানালেন এবং পরের কাজগুলোতে সম্পূর্ণভাবে সমর্থন করার আশ্বাস দিয়েছেন।”  লকডাউনে পরিযায়ী শ্রমিকদের ত্রাতা হয়ে উঠেছেন পর্দার এই খলনায়ক। তাঁরা যাতে নিজের ঘরে ফিরতে পারেন তার জন্য অনবরত কাজ করে চলেছেন সোনু।





 আর তাই তারকা মহল থেকে রাজনৈতিক মহল সর্বত্র প্রশংসিত হচ্ছে অভিনেতা।  মহারাষ্ট্র থেকে বাসের ব্যবস্থা করে পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পাঠিয়েছেন অভিনেতা। অনেকটা পথ যাতায়াতের জন্য তাঁদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছেন তিনি। সবচেয়ে বড় কথা বাড়িতে বসে নয়, রাস্তায় নেমে নিজে হাতে সবটা করেছেন অভিনেতা। শুধু মহারাষ্ট্রের নয়। অন্যান্য রাজ্যের জন্য তিনি কাজ করছেন বলে জানিয়েছেন। আর এইজন্যই সোনুকে রীতিমত মসিহার রূপে দেখছে সাধারণ মানুষ। কারণ শুধুমাত্র নিজের দায়িত্বে ১২ হাজার পরিযায়ী শ্রমিককে ঘরে ফিরিয়েছেন পর্দার এই খলনায়ক।শুধু তাই নয় সম্প্রতি কেরলে আটকে থাকা ১৬৭ জন মহিলা শ্রমিককে ওড়িশায় তাদের বাড়ি পৌঁছে দিয়েছেন সনু।





কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.