না ফেরার দেশে চলে গেলেন সংগীত পরিচালক ওয়াজিদ খান - The News Lion

না ফেরার দেশে চলে গেলেন সংগীত পরিচালক ওয়াজিদ খান



 বলিউডে আবারও এক ইন্দ্রপতন।   না ফেরার দেশে চলে গেলেন সংগীত পরিচালক ওয়াজিদ খান। সাজিদ-ওয়াজিদ জুটির ওয়াজিদ আর নেই। যদিও নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েই ওয়াজিদের মৃত্যু কিনা তা এখনও স্পষ্ট নয়।  সেই দুই সঙ্গীত পরিচালকের মধ্যেই একজন চলে গেলেন।  সঙ্গীত পরিচালক সেলিম সুলেমান খবরটি প্রকাশ করেছেন।  সেলিম টুইট করেন, সাজিদ-ওয়াজিদের মধ্যে আমার ভাই ওয়াজিদ খানের মৃত্যুর খবরে ভেঙে পড়েছি। ওঁর পরিবারকে যেন আল্লা শক্তি দেন।





 সাবধানে যেও ভাই ওয়াজিদ। তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে। আমাদের জগতে এটা একটা বড় ক্ষতি। আমি শোকাহত।  জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই ওয়াজিদের শরীর ভালো যাচ্ছিল না। কিন্তু ঠিক কী হয়েছিল তা এখনও জানা যায়নি। সলমন খানের অন্যতম প্রিয় জুটি ছিল সাজিদ-ওয়াজিদ। সলমনের ছবি দাবাং ৩-এর মিউজিক লঞ্চে শেষ দেখা গিয়েছিল তাঁকে। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ছিলেন তিনি।   





গায়ক সোনু নিগম টুইট করেছেন, আমার ভাই ওয়াজিদ খান চলে গেল আমাদের ছেড়ে। পরিচালক-লেখক মিলাপ টুইট করে জানিয়েছেন, ওয়াজিদকে রবিবার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি টুইট করেছেন আমি শুনেছিলাম আজ ওঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ওকে একটি মেসেজ পাঠিয়েছিলাম।


কিন্তু সেটা ডেলিভার্ড হয়নি। এখন এই খারাপ খবরটা পেলাম।   আরও একটি টুইট করেছেন মিলাপ, তিনি লিখছেন, নভেম্বরে ও আমায় শেষ মেসেজ করেছিল। তখন ওকে আমি জন্মদিনের নিমন্ত্রণ করেছিলাম। ও বলেছিল ওর একটি অস্ত্রপচার হয়েছে। সেটা থেকে সেরে উঠছে। জন্মদিনে উইশ করেছিল। কিন্তু তার পরে আর কথা হয়নি।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.