মাস্ক ছাড়া এখন বাইরে বেরোনো যাবে না, বললেন প্রধানমন্ত্রী
দেশে বর্তমান সময়ে করোনা পরিস্থিতি নিয়ে ২১টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে করোনায় মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, একজনের মৃত্যুও কাম্য নয়। তবে করোনা পরিস্থিতি মোকাবিলায় ভারত বিশ্বের অনেক দেশের থেকেই ভাল অবস্থায় রয়েছে। তাই মাস্ক ছাড়া এখন বাইরে বেরোনো যাবে না। রাজ্য গুলিকে মাস্ক পরে বাইরে বেরোনোর বিষয় সুনিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তিনি।
আজ দেশের ২১ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিিত নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতে দিল্লি, কেরল, উত্তরাখণ্ড, পাঞ্জাব, গোয়া, সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। সেখানে করোনা সংক্রমণের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি।
দেশের করোনা পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে তা নিয়ে রাজ্য গুলির কাছে তথ্য চান প্রধানমন্ত্রী। প্রতিলাখে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা জানতে চান তিনি। তিনি বলেন, করোনায় মৃত্যু কখনও কাম্য নয়। তবু লড়াই চালিয়ে যাচ্ছে দেশ। করোনা মোকাবিলায় কোন রকম আপোস করা হবে না বলে রাজ্যগুলিকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বাইরে বেরোলেই মাস্ক পরাটা অভ্যাসে পরিণত করতে হবে। মাস্ক ছাড়া বাইরে বেরনোর কথা কেউ ভাববেন না। রাজ্যবাসীকে মাস্ক পরা নিয়ে বার্তা দেওয়ার পাশাপাশি রাজ্যগুলিকেও মাস্ক পরা ১০০ শতাংশ সুনিশ্চিত করতে বলেছেন তিনি। তারসঙ্গে স্যানিজাইজারের ব্যবহার এবং ঘন ঘন হাত সাবান দিয়ে ধোয়া অভ্যাসে পরিণত করতে হবে বলে জানিয়েছেন তিনি।

Post a Comment