বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন প্রায় ২০০ জন কর্মী সমর্থক - The News Lion

বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন প্রায় ২০০ জন কর্মী সমর্থক




লকডাউন, এখন সবাই বুজছেন এই দলে থাকা যাচ্ছে না।  তাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো শতাধিক বিজেপি কর্মী সমর্থক। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন রাজ্যের মন্ত্রী রত্না ঘোষ।




মঙ্গলবার দুপুরে চাকদহের তাতলা এলাকায় প্রায় ২০০ জন সক্রিয় বিজেপি কর্মী রাজ্যের মন্ত্রী রত্না ঘোষ এর হাত ধরে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন তৃণমূলে। বর্তমান পরিস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।



মমতা ব্যানার্জির আদর্শে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার জন্যই তাদের এই দলবদলে সিদ্ধান্ত বলে এইদিন জানালেন সদ‍্য দলোত্যাগী বিজেপি কর্মী সমর্থকরা। কয়েক দিন আগে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছিলেন প্রায় ১০০০ কর্মী সমর্থক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.