কোভিড হাসপাতালে বসলো বিয়ের আসর
ফুলশয্যার আগেই স্বামীর করোনা রিপোট পজিটিভ। আর স্ত্রীর হতাশা কাটাতেই কোভিড হাসপাতালেই বিয়ের আয়োজন হল। উলু শঙ্খ ধ্বনীর পাশাপাশি বরণ ডালায় নব বর বধূকে বরন করে নেওয়া এবং আংটি বদল সবকিছুই হল নিয়ম মাফিক।
হাসপাতালের করিডরে যুগলকে আর্শিবাদ করল চিকিৎসক থেকে মন্ত্রী ডাঃ নির্মল মাজি। জানা গেছে হাওড়ার দাশনগর থানার সিভিক ভলেন্টিয়ার সুপ্রিয় ব্যানার্জী ২রা জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন হুগলীর মশাটের বাসিন্দা পিয়ালির সঙ্গে। ৩রা জুন নব বধূকে বাড়ি নিয়ে আসার পরেই সুপ্রিয়র করোনা পজিটিভ ধরা পড়ে।
রাতে সুপ্রিয়কে ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে হাসপাতালে ভর্তি থাকাকালীন চিকিৎসকেরা সুপ্রিয়র বিয়ের বিষয়টি জানার পারার পরেই হাসপাতালেই বিয়ের আসর বসানোর সিদ্ধান্ত নেয়।
সিদ্ধান্ত হয় হাসপাতাল থেকে সুপ্রিয় ছুটি পাওয়ার দিন নব দম্পতিকে আর্শিবাদ করে বাড়ি পাঠানো হবে। সেইমত এদিন সকালে রজনীগন্ধার মালা পরে বর ও কনে হাসপাতালের করিডরে হাজির হওয়ার পর তাদের বরণ করে নেওয়ার পাশাপাশি আশিবাদ কর হয়।
দুজনকেই দেওয়া হয় উপহার। হাসপাতাল সূত্রে খবর সুপ্রিয়কে সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়িতে থাকতে বলা হয়েছে। এদিনে স্বামীকে নিয়ে বাড়ি ফেরার পথে পিয়ালি জানায় কোভিড হাসপাতালে বিয়ের আসর তার অন্য অভিজ্ঞতা।

Post a Comment