লাদাখ সীমান্তে আরও সৈন্য সমাগম বাড়াল চিন - The News Lion

লাদাখ সীমান্তে আরও সৈন্য সমাগম বাড়াল চিন






লাদাখ সীমান্তে আরও সৈন্য সমাগম বাড়াল চিন। গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে ২০১৭ সালে ডোকলাম উত্তেজনার পর এই প্রথমবার ভারত সীমান্তে এই পরিমাণে সেনা সমাগম করছে চিন। উচ্চতায় লড়তে সক্ষম যুদ্ধ সামগ্রীও মজুত করা হচ্ছে বলেও গোয়েন্দা সূত্রে খবর মিলেছে।



জানা গিয়েছে টাইপ ১৫ ট্যাঙ্ক, জেড ২০ হেলিকপ্টর সহ জিজে ২ ড্রোন লাদাখ সীমান্তে নিয়ে আসা হয়েছে চিনা সেনার তরফে। এসব সরঞ্জাম ব্যবহার করে উচ্চতায় ভারতের উপর অ্যাডভান্টেজ থাকবে চিনের। যুদ্ধের পরিস্থিতি উপনীত হলে নিঃসন্দেহে চিনকে সাহায্য করবে এই সরঞ্জামগুলি।




এই উত্তপ্ত পরিস্থিতির জেরে দুই দেশের তরফেই স্বাভাবিক সময়ের তুলনায় বর্তমানে এলএসি এলাকায় সেনার সংখ্যা বাড়ানো হয়েছে। তবে মনে করা হয়েছিল যে শান্তির বার্তা দেওয়ায় সেনা কমাবে চিন। তবে পূর্ব লাদাখসহ গালওয়ান নালা এলাকায় এবং প্যাঙগং লেকের উত্তর দিকে অন্তত পাঁচটি এলাকায় প্রায় আরও চিনা সেনা মোতায়েনের খবর আসতেই পরিস্থিতি বদলে যায়।



জানা গিয়েছে আকসাই চিন অঞ্চলেও চিন সেনা বাড়িয়েছে। উত্তেজনার সূত্রপাত দিন কয়েক আগেই।  চিন নিজেদের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের পাশে নেটওয়ার্ক তৈরির জন্য রাস্তার কাজ শুরু করে। এরপর ভারতও বর্ডার রোডস অর্গানাইজেশনকে দিয়ে এলএসি-র পাশে নেটওয়ার্ক তৈরির কাজ শুরু করলে তাতে বাধা দেয় চিনের সেনা। রুখে দাঁড়ায় ভারতীয় সেনাও।



 তারপর থেকে লাদাখের তিন জায়গায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় দুই দেশের সেনার মধ্যে। পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। সূত্রের খবর, লাদাখের কাছে এলএসি-তে জওয়ানদের সংখ্যা বাড়াচ্ছে চিন। গালওয়ান নালা এলাকায় শেষ দু'সপ্তাহে তারা ১০০টি টেন্ট তৈরি করেছে।




ইতিমধ্যেই  এনিয়ে তিন সেনার প্রধান জেনেরাল বিপিন রাওয়াত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।




কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.