গঙ্গায় ছেলের অস্থি বিসর্জন করে চির বিদায় জানালেন সুশান্তের বাবা
চিরতরে বিদায় নিলেন সুশান্ত সিং রাজপুত। মুম্বই থেকে পাটনায় পৌঁছে ছেলের অস্থি গঙ্গায় ভাসিয়ে দিলেন সুশান্তের বাবা কে কে সিং। সুশান্তের অস্থি বিসর্জনের সময় বাবার সঙ্গে হাজির হন দিদি শ্বেতা সিং কৃতিও।
বৃহস্পতিবার সকালে সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা একটি পোস্ট শেয়ার করেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। যেখানে তিনি জানান, মুম্বই থেকে পাটনায় পৌঁছেছেন তাঁরা।
বৃহস্পতিবারই সুশান্তের অস্থি বিসর্জন করা হবে। শেষ সময়ে সবাই যেন সুশান্তকে হাসি মুখে বিদায় জানান, সেই আবেদনও জানান প্রয়াত অভিনেতার দিদি।
Post a Comment