১৫ দিনের মধ্যে সব পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
সেতু নিউজঃ একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার পরিযায়ী শ্রমিকদের ১৫ দিনের মধ্যে বাড়ি ফেরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা মাথায় রেখে একটি স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে এদিন কেন্দ্র ও রাজ্যগুলিকে এমনই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত৷ এই সংক্রান্ত মামলায় আগামী ৯ জুন রায় দেবে সুপ্রিম কোর্ট৷ করোনা সংক্রমণ রুখতে সারা দেশে ২৩ মার্চ থেকে পাঁচটি পর্যায়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
১ জুন থেকে দেশে পঞ্চম পর্যায়ের লকডাউন শুরু হলেও বেশিরভাগ ক্ষেত্রেই নিময় শিথিল করা হয়েছে৷ কিন্তু দীর্ঘ আড়াই মাসেও সমস্ত পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরানো যায়নি৷ সরকার কোনও ব্যবস্থা না-করায় প্রথম দিকে বেশকিছু শ্রমিক পায়ে হেঁটে এক রাজ্য থেকে অন্য রাজ্যে বাড়ির উদ্যেশে প্রাণ হারিয়েছেন৷ আর এমনটা করতে গিয়ে দুর্ঘটনা প্রাণ হারিয়েছেন অনেক শ্রমিক৷ এর পর পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে নড়েচড়ে বসে কেন্দ্র৷
পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা মাথায় রেখে এদিন সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বিচারপতি অশোক ভূষণ বলেন, ‘সমস্ত পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরাতে কেন্দ্র ও রাজ্যগুলিকে ১৫ দিন সময় দেওয়া হচ্ছে। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের জন্য কর্মসংস্থান ও পুনর্বাসনের কী ব্যবস্থা রাজ্যগুলি নিচ্ছে, সে সম্পর্কে রেকর্ড রাখতে হবে। পরিযায়ীদের তালিকাও তৈরি করতে হবে৷’
আদালতে এদিন সলিসিটর জেনারেল জানান, ৩ জুন পর্যন্ত ৪,২০০টির বেশি শ্রমিক স্পেশাল ট্রেনে করে এক কোটি পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরানো হয়েছে। পরিযায়ী শ্রমিকদের ফেরাতে আর কত ট্রেন লাগবে সে ব্যাপারে রাজ্যগুলিতে জানাতে বলা হয়েছে৷ বিহার সরকারে প্রতিনিধি হিসেবে রঞ্জিত কুমার এদিন শীর্ষ আদালতে জানান, ‘রাজ্যে এখনও পর্যন্ত ২৮ লক্ষ পরিযায়ী শ্রমিককে ফেরানা হয়েছে৷
Post a Comment