সন্দেশখালিতে আমফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে চার সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল (Video) - The News Lion

সন্দেশখালিতে আমফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে চার সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল (Video)




সেতু নিউজঃ      শুক্রবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে আমফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আসেন চার সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। চার সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দলে রয়েছেন ঋষিকা সরন, নরেন্দ্র কুমার, আর কে দুবে, ও সমীরণ সাহা।


                                             
                                                Video 1 Presented By Setu News 


 জেলা প্রশাসনের তরফ থেকে বৈঠকে উপস্থিত আছেন উত্তর ২৪ পরগনার ডিএম চৈতালি চক্রবর্তী, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার কংকর প্রসাদ বড়ুয়া, সন্দেশখালি বিধায়ক সুকুমার মাহাত, পঞ্চায়েত প্রধান শেখ শাজাহান। এদিন সকাল সাড়ে দশটায় ধামাখালিতে প্রথমে বৈঠক করবেন তাঁরা। তারপর সন্দেশখালি এক, সন্দেশখালি দুই নম্বর ব্লক,ন্যাজারহাট পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।



                                               Video 2  Presented By Setu News 
                                           

 গত কাল বৃহস্পতিবারই সন্দেষখালি পরিদর্শনে আসেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই আজ কেন্দ্রের প্রতিনিধি দল। কীভাবে দুর্গতদের ক্ষতি পূরণ করা যায়, কোনও বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করা যায় কিনা, তা নিয়ে এদিন জেলার প্রশাসনিক আধিকারিক দের সঙ্গে বৈঠক রয়েছে কেন্দ্রের 4 প্রতিনিধিদলের।  উল্লেখ্য, এর আগেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশপথে বিপর্যস্ত এলাকা ঘুরে দেখেছেন। এপর্যন্ত আমফানে বাংলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৮।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.