তেলের ট্যাংকার বিস্ফোরণে মৃত ১০ - The News Lion

তেলের ট্যাংকার বিস্ফোরণে মৃত ১০




চিনে একটি তেলের ট্যাংকার বিস্ফোরণে ভয়াবহ আগুন লেগে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  এই ঘটনায় আহত হয়েছে অন্তত ১১৭ জন। শনিবার চিনের একটি হাইওয়ের উপর এই বিস্ফোরণের ঘটনা ঘটে।




 বিসস্ফোরণের তীব্রতায় কাছে আশপাশের বাড়ি ও কারখানা ভেঙে গিয়েছে। চারপাশে কালো ধোঁয়ায় ঢেকে যায়। একাধিক গাড়িতে আগুন ধরে যায়। 




চিনের ঝেজিয়াং-এর ইস্টার্ন প্রভিন্সের কাছে এই ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যমে প্রকাশ হওয়া ফুটেজে দেখা গিয়েছে, চারপাশ ধোঁয়ায় ঢাকা। আগুনের গোলা আকাশে উড়তে দেখা যাচ্ছে। সেগুলি গিয়ে পড়ছে আশেপাশে থাকা বাড়িঘরের উপর।  এই ঘটনার পরই শুরু হয় উদ্ধারকাজ। একাধিক হাইওয়ে বন্ধ রাখা হয়েছে।   


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.