রবিবারের রাশিফল
মেষ রাশি:
যে কোনও কাজ করার আগে বুঝেসুঝে পা ফেলবেন। নাহলেই বিপদ! একা সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর কাছ থেকে একটু পরামর্শ নিন। আপনার মনের মানুষ খুশি হবে। সম্পত্তির ব্যাপারে কোনও অশান্তি থেকে সাবধান।
বৃষ রাশি:
যে কোনও পরিস্থিতি সামলানোর জন্য আপনার মনে উদ্বেগের সৃষ্টি হবে।সবকিছু আবার আগের মতো বা আগেরও চেয়েও বেশি সহজ হবে।ব্যবসায় কোনও সমস্যার সামনে পড়তে হতে পারে। আর্থিক সুবিধা পাওয়ায় আনন্দ। একটু দুষ্টবুদ্ধি বাড়তে পারে। শরীরে সমস্যা বাড়বে।
মিথুন রাশি:
নতুন প্রকল্প এবং পরিকল্পনা করে থাকলে বাবা-মাকে জানান, তাঁদের আলোচনাকে মর্যাদা দিন। আজ বেড়াতে না যাওয়াই ভাল হবে, সমস্যা হতে পারে। আশানুরূপ কাজ না করায় সংসারে অশান্তি। আজ স্ত্রীর জন্য খরচের পরিমাণ বাড়তে পারে।
কর্কট রাশি:
বন্ধুবান্ধবদের কাছ থেকে আর্থিক সাহায্য মিলবে। তাতে আপনা কিছুটা হলেও আর্থিক সংকট দূর হতে পারে। এই বছর জীবিকার ব্যাপারে খুব একটা চিন্তা থাকবে না। ব্যবসার দিকে নতুন যোগাযোগ হতে পারে। চাকরির দিকে উন্নতির যোগ আসতে পারে।
সিংহ রাশি:
আজ কোনো আত্মীয় বা বন্ধুর মৃত্যু সংবাদ পেতে পারেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। আর্থিক অনিশ্চয়তা বৃদ্ধি পাবে। রহস্যজনক কারণে আজ পাওনাদারদের দ্বারা ঝামেলার শিকার হতে পারেন।
কন্যা রাশি:
দিনটি ঝামেলাপূর্ণ। বৈদেশীক প্রতিষ্ঠানে কর্মরতদের ঝামেলা বৃদ্ধি পাবে। রিক্রুটিং এজেন্সী বা ট্রাভেল এজেন্টদের কর্মক্ষেত্রে কোনো আইনগত জটিলতা দেখা দেবে।
তুলা রাশি:
জীবিকার ব্যাপারে খুব একটা চিন্তা থাকবে না। ব্যবসার দিকে নতুন যোগাযোগ হতে পারে। চাকরির দিকে উন্নতির যোগ আসতে পারে। তবে ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে।
বৃশ্চিক রাশি:
দিনটি মিশ্র সম্ভাবনাময়। আজ আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেলেও মানসিক অস্থিরতা রাগ ও জেদ আপনার ক্ষতি করতে পারে। কারো দ্বারা ভুল বোঝাবুঝির আশঙ্কা প্রবল।
ধনু রাশি:
মায়ের নির্দেশ মতো কাজ না করায় অশান্তি। শিশুদের পড়াশোনার জন্য সময়টা শুভ।আজ বেড়াতে গিয়ে বিপদ হতে পারে। কলা বিদ্যায় সাফল্য লাভের সঙ্কেত।অতিরিক্ত পরিশ্রমের খুব ভাল মূল্য পাবেন না।
মকর রাশি:
আপনার মাটির মানুষ ইমেজ ধরে রাখুন। লোকে আপনায় নিয়ে ঠাট্টা মশকরা করলে পাত্তাই দেবেন না। হালকা ভাবে নিন। কাজের জন্য ঘুরতে যাওয়ার পরিকল্পনা পণ্ড হতেও পারে।
কুম্ভ রাশি:
অকারণে তর্কে জড়াতে পারেন। সকাল থেকে মনের উপর একটু চাপ ও চঞ্চল ভাব থাকতে পারে। ব্যবসার দিকে ভাল আয়ের সম্ভাবনা। কোনও কাজের জন্য আজ সুনাম বাড়তে পারে।
মীন রাশি:
অতীতের গোপন ও ব্যক্তিগত তথ্য প্রকাশ না করাই ভালো। কর্মক্ষেত্রে নিজের প্রতিভা ও বুদ্ধিমত্তার পরিচয় বজায় থাকবে। বাড়িতে শিশু অথবা সন্তান থাকলে তাঁর সঙ্গে সময় কাটান। জীবনসঙ্গী বিষয়ে আপনার মত পরিবর্তন হতে পারে। নিজের বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি। বাতের ব্যথায় কষ্ট পেতে হতে পারে।
Post a Comment