পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়া ব্রিজে বিক্ষোভ - The News Lion

পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়া ব্রিজে বিক্ষোভ



টানা ১৭ দিন ধরে বৃদ্ধি পাচ্ছে পেট্রলের দাম। শুধু পেট্রল নয়  বৃদ্ধি পাচ্ছে  ডিজেলের দামও।আর এবার পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল যুব তৃণমূল। বৃহস্পতিবার হাওড়া ব্রিজে বিক্ষোভ দেখায় হাওড়া তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। 



জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে বক্তব্য রাখেন তৃণমূল যুব নেতৃত্ব।  পেট্রল-ডিজেল, রান্নার গ্যাস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন তারা।




 এদিন নরেন্দ্র মোদীর কুশপুতুল পুড়ীয়ে “বিজেপি দূর হটো” শ্লোগান দেয় তারা। এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন তৃণমূল যুব নেতা অরিজিৎ বটব্যাল, সুশোভন চট্টোপাধ্যায়, মৃণাল দাস সহ অন্যান্যরা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.