পাথর প্রতিমা পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল
শুক্রবার সকাল সাড়ে দশটায় ৫ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল হেলিকপ্টারে করে দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা কলেজ মাঠে ঘূর্ণিঝড় আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে।
এদিন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা শাসক পি উলগানাথ এবং বিভিন্ন দফতরের সচিব ও আধিকারিক।হেলিকপ্টার থেকে নেমে কেন্দ্রীয় প্রতিনিধি দলটি পাথর প্রতিমা ব্লকের উত্তর গোপালনগর, গোবিন্দপুর সহ বিভিন্ন এলাকা ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি পরিদর্শন করে।
এরপর তারা পাথর প্রতিমা জেটিঘাট থেকে লঞ্চে করে কার্জনকীট,সুতারবাক,জগৎদল নদীর বাঁধ ভাঙনের পরিদর্শন করে।
পাশাপাশি কেন্দ্রীয় প্রতিনিধি দলটি পাথর প্রতিমার গোবর্ধনপুর,শ্রীধরনগর, ব্রজবল্লভপুর বেশ কিছু নদীর বাউন্ডারি এবং এলাকা ঘুরে দেখে।তবে এখনও পর্যন্ত কেন্দ্রীয় প্রতিনিধি দলটি লঞ্চে করে জল পথে সুন্দরবনের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করছে।

Post a Comment