৫০০ বিজেপি পরিবার যোগ দিলো তৃণমূলে
হাওড়া গ্রামীন জেলায় বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক অব্যাহত। উলুবেড়িয়া দক্ষিন, পাঁচলার পর এবার বাগনানের দেউলটিতে বিজেপিতে ভাঙন দেখা দিল।
আরো পড়ুনঃ গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার যুবক
রবিবার বিকেলে বাগনানের দেউলটিতে এক অনুষ্ঠানে শরৎ ও ওড়ফুলি অঞ্চল থেকে ৫০০ বিজেপি পরিবার তৃণমূলে যোগ দিল। এদিন দলে যোগ দেওয়া পরিবারের হাতে দলীয পতাকা তুলে দেন বাগনানের বিধায়ক অরুনাভ সেন।
আরো পরুন: বাংলাদেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৯
এদিন বিধায়ক বলেন দীর্ঘদিন থেকেই এইসব পরিবার তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে আসছিল।লক ডাউনের জন্য যোগ দেওয়া হয়নি। আজ হল। তবে আগামীদিনে আরোও বিজেপি পরিবার তৃণমূলে যোগ দেবেবলে দাবি করেন বিধায়ক অরুনাভ সেন।

Post a Comment