আলিপুরদুয়ারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু - The News Lion

আলিপুরদুয়ারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু





আলিপুরদুয়ারের পূর্ব মাদারিহাটে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল হাতির। বনদপ্তর সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি হচ্ছে।



এর জেরে মাঝেমধ্যে বিভিন্ন এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ছে। পূর্ব মাদারিহাটে এমনই একটি ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় একটি হাতি। বুধবার ভোর চারটে নাগাদ জলদাপাড়া জাতীয় উদ্যানে থেকে হাতিটি বেরিয়ে পূর্ব মাদারিহাটে সুপারি গাছের সাথে ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়।




ঘটনাস্থলে হাতিটির মৃত্যু হয় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছে যায়। প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে বলে মনে হলেও মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্ত করা হবে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.