একদিনে সর্বোচ্চ করোনা সংক্রামিত হলেন ৯ হাজার ৯৯৬ জন
গত ২৪ ঘন্টায় করোনায় সংক্রামিত হয়েছেন ৯
হাজার ৯৯৬ জন। মারা গিয়েছেন ৩৫৭ জন। এখনও পর্যন্ত ভারতে এটাই একদিনে সর্বোচ্চ
সংক্রমণ।
কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের তরফে জানানো
হয়েছে, বর্তমানে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৮৬ হাজার ৫৭৯ জন।
আক্রান্তদের মধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ৪৪৮ টি। ইতিমধ্যে সুস্থ
হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৪১ হাজার ০২৯ জন। দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা
গিয়েছেন মোট ৮ হাজার ১০২ জন।
মহারাষ্ট্র রাজ্যে সর্বোচ্চ
করোনা সংক্রামিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজার ০৪১ জন। তারপরেই রয়েছে
তামিলনাড়ু রাজ্য। তামিলনাড়ুতে করোনা সংক্রামিত হয়েছেন ৩৬ হাজার ৮৪১ জন। তৃতীয়
স্থানে রয়েছে রাজধানী দিল্লি। সেখানে মোট করোনা আক্রান্ত ৩২ হাজার ৮১০ জন।
তবে বিশেষজ্ঞদের একটি মহল মনে
করছে, দেশটিতে এখনও পর্যন্ত করোনা সংক্রমণ গোষ্ঠী পর্যায়ে ছড়ায়নি। সংক্রামন ছড়ালেও
ভারতে বর্তমানে অ্যাক্টিভ কেসের চেয়ে সুস্থতার সংখ্যা বেশি। সক্রিয় করোনা
আক্রান্তদের পিছনে ফেলেছেন করোনাজয়ীরা।
বিশেষজ্ঞরা বলছেন, ভারতে করোনা
আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ার পিছনে একটা বড়ো কারণ হলো দৈনিক করোনা টেস্টের
সংখ্যা বহুগুণ বেড়ে যাওয়া।
Post a Comment