লোনার হ্রদের জল লাল হওয়ার গোপনীয়তা - The News Lion

লোনার হ্রদের জল লাল হওয়ার গোপনীয়তা




হঠাৎ করেই লাল হয়ে গেল মহারাষ্ট্রের বুলধানা জেলার লোনা হ্রদের জল। সাধারণ মানুষ তো বটেই, বিজ্ঞানীরাও এই অদ্ভূত পরিবর্তন দেখে অবাক।  বুলধানা জেলার তহসিলদার সাইফান নাদফ জানান, গত ২-৩ দিন ধরে লোনার হ্রদের জল লাল হয়ে গেছে। বন বিভাগকে জলের নমুনা পরীক্ষা করে এর কারণ জানতে চাওয়া হয়েছে।




 বিজ্ঞানীরা অবশ্য জানিয়েছেন, হালোব্যাকটিরিয়া এবং ডুনোনিলা স্যালিনা নামক ছত্রাকের কারণে লোনার হ্রদের জল লাল হয়ে গিয়েছে। ঝড় ও বৃষ্টিপাতের কারণে হালোব্যাকটিরিয়া এবং ডুনোনিলা স্যালিনা ছত্রাক সৃষ্টি হয়।




তবে বিজ্ঞানীরা জানিয়েছেন, লোনার হ্রদের জল লাল হওয়ার পিছনে আরও অনেক কারণ থাকতে পারে। সেই কারনগুলিও খতিয়ে দেখা হচ্ছে।  কিছু লোক এটিকে অলৌকিক হিসাবে বিবেচনা করছেন\। শুধু তাই নয় নাসাও এই হ্রদের নানান গোপন বিষয় জানতে আগ্রহী।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.