কবি ও সাংবাদিক মাশুক চৌধুরীর পরলোকগমন - The News Lion

কবি ও সাংবাদিক মাশুক চৌধুরীর পরলোকগমন



 ঢাকা প্রতিনিধি :     কবি ও সাংবাদিক মাশুক চৌধুরী আর নেই। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মাশুক চৌধুরী বাংলাদেশের কবি এবং পাঠকপ্রিয় দৈনিক চৌধুরী বাংলাদেশ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক ছিলেন।



 কিছুদিন আগে অসুস্থ হয়ে তিনি হাসপাতাল ভর্তি হন। করোনা পরীক্ষার পর তার ফলাফল নেগেটিভ আসে। এর পর নিউমোনিয়া ধরা পড়ে এই বিশিষ্ট কবি ও সাংবাদিকের।



 মাশুক চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে বাংলা বিভাগে পড়াশোনা শেষ করে তিনি সাংবাদিকতা পেশায় যোগ দেন। বিভিন্ন পত্রিকায় কাজ করেন। বাংলাদেশ প্রতিদিন তার সর্বশেষ কর্মস্থল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.