ভূমিকম্প ফের কেঁপে উঠলো মিজোরাম, গ্রাস করছে আতংক
ভূমিকম্পে ফের কেঁপে উঠলো মিজোরাম রাজ্য। রিখটার স্কেলে ভুমিকম্পের মাত্রা ৪.১। আজ সকাল ৮ টা বেজে ২ মিনিট নাগাদ ভূকম্পন
অনুভূত হয় মিজোরামের চম্পাইয়ের ৩১ কিমি দক্ষিণ-পশ্চিমে। ভূকম্পের এপিসেন্টার এর
থেকে ১০ কিমি গভীরে। এই নিয়ে গত কয়েকদিনে পরপর বেশ কয়েকবার কাঁপল মিজোরাম।
উল্লেখ্য, গত ১৮
জুন রাতে ভূকম্পন অনুভূত হয়েছিল মিজোরামসহ উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু এলাকায়।
রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.০। ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার গভীরে কম্পন
হয়েছিল। এপিসেন্টার ছিল মিজোরামের চম্পাই জেলা। তারপর আবারও এই এলাকায় মৃদু
ভূমিকম্প অনুভূত হয়।
এরপর
২১ জুন বিকেলে ফের ভূমিকম্প হয় মিজোরামে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল
৫.১। ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে কম্পন হয়েছিল বলে জানায় ন্যাশনাল সেন্টার অফ
সিসমোলজি।
সেই ভূমিকম্পের ২৪
ঘণ্টা পেরোতে না পেরোতেই ২২ জুন ভোরে আবারও ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের
তীব্রতা ছিল ৫.৫৷ ভোর ৪টে ১০ মিনিটে কম্পন অনুভূত হয়৷ উৎসস্থান ছিল সেই মিজোরামের
চম্পাই জেলাই।
এদিকে
মঙ্গলবারও সন্ধে ৭টা নাগাদ এরাজ্যে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল
৩.৭। উত্তর পূর্বের অনেকগুলি রাজ্যেই তা অনুভূত হয়েছিল। ক্রমাগত এই ভূমিকম্পের
জেরে ক্রমেই আতঙ্কিত সেখানকার বাসিন্দারা। আশঙ্কা দেখছেন ভূতত্ত্ববিদরাও।

Post a Comment