আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের সীমান্তবর্তী নর্থ মেসিডোনিয়ার হাইওয়েতে একটি ট্রাক থেকে অভিবাসী প্রত্যাশী ৬৪ জন বাংলাদেশীকে উদ্ধার করেছে সেখানকার পুলিশ। গতকাল মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এই তথ্য জানায়।
অভিবাসীদের আটক করে সীমান্ত শহর গেভগেলিজাতে স্থানান্তর করা হয়েছে, তাদের গ্রিসে প্রত্যার্পণ করা হবে।
পুলিশের নিয়মিত টহলের সময় সোমবার শেষ রাতের দিকে ট্রাকে পাওয়া যায় ওই অভিবাসীদের। ট্রাক চালককে আটক করা যায়নি। মঙ্গলবার পুলিশ বিবৃতিতে অভিবাসীদের সম্পর্কে আর কোনও বিস্তারিত তথ্য জানায়নি।
বলকান মাইগ্রেশন রুট নামে পরিচিত এই অঞ্চল দিয়ে অধিকাংশ মানুষ সাবেক যুগোস্লাভিয়া থেকে বিভিন্ন দেশে পাচার হতো। ২০১৫ সালের দিকে এটি বন্ধ হয়ে যায়। নর্থ মেসিডোনিয়া-গ্রিস সীমান্তও চলতি বছরের শুরু থেকে কোভিড-১৯ মহামারির কারণে বন্ধ আছে। তারপরেও মানবপাচার থেমে নেই।
Post a Comment