লকডাউনে থেকে মানসিক অস্থিরতা, হলিউডের বিখ্যাত প্রযোজকের আত্মহত্যা - The News Lion

লকডাউনে থেকে মানসিক অস্থিরতা, হলিউডের বিখ্যাত প্রযোজকের আত্মহত্যা



 বিনোদন ডেস্ক :          হলিউডের খ্যাতনামা লেখক ও প্রযোজক স্টিভ বিং আত্মহত্যা করেছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ২৭ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন তিনি। মৃত্যুকালে স্টিভের বয়স হয়েছিল ৫৫ বছর।




 ‘গেট কার্টার এভরি বার্থ’ ও ‘টম হ্যাংকসের ‘দ্য পোলার এক্সপ্রেসের’ মত চলচ্চিত্রের প্রযোজক ছিলেন তিনি। সমাজ উন্নয়নমূলক কাজেও সক্রিয় ছিলেন স্টিভ। ভালোবাসতেন সব সময় মানুষের পাশে থাকতে। তার সম্পত্তির অধিকাংশই তিনি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে দান করেছেন বলে জানা গেছে। স্টিভের দুই সন্তান রয়েছে।




সংবাদমাধ্যম পিঙ্কভিলা’র সূত্রে জানা গেছে, দীর্ঘদিন হোম আইসোলেশনে থেকে তিনি হতাশ হয়ে পড়েন। সোমবার সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন। জানা গেছে, লকডাউনের আগে থেকেই মানসিক অস্থিরতায় ভুগছিলেন স্টিভ বিং। কিন্তু তিনি কেন এমন সিদ্ধান্ত নিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। তার আত্মহত্যার ঘটনায় হলিউডে নেমেছে শোকের ছায়া।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.