তালিবান কিংবা জৈশ-ই-মহম্মদের থেকে কোনও অংশ কম নয় বিজেপি, বললেন ফিরহাদ - The News Lion

তালিবান কিংবা জৈশ-ই-মহম্মদের থেকে কোনও অংশ কম নয় বিজেপি, বললেন ফিরহাদ





 বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। এমন মন্তব্য করলেন  রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, বিজেপি নেতারা যেভাবে সন্ত্রাসের পক্ষে সওয়াল করছেন, তাতে তারা তালিবান কিংবা জৈশ-ই-মহম্মদের থেকে কোনও অংশ কম নয়।





উল্লেখ্য,  সম্প্রতি রাজ্য বিজেপি সভাপতি  দিলীপ ঘোষকে বলতে শোনা গিয়েছে, বদলের সাথে বদলাও হবে।  অন্যদিকে, রাজ্য বিজেপি নেতা  সায়ন্তন বসু দাঁতনে যুব কর্মী হত্যার ঘটনায় থানা জ্বালানোর হুমকি দিয়েছেন।


আরও পড়ুন   যোগ ব্যায়াম করলো হাতি


ফিরহাদ হাকিমের অভিযোগ বিজেপি সন্ত্রাসবাদীর দল। তিনি বলেন, তালিবানদের যেমন অন্য কোনও শিক্ষা নেই, তারা কেবল সন্ত্রাস করতে জানে, জৈশ-ই-মহম্মদ যেমন সন্ত্রাস করতে জানে, এদেরও সেইরকমই শিক্ষা।




অন্যদিকে ফিরহাদ হাকিম বলেছেন, বিজেপির সন্ত্রাস বরদাস্ত করবে না বাংলা। পাশাপাশি দাঁতনের ঘটনায় প্রশাসন পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন তিনি।





ফিরহাদ হাকিম আরও বলেছেন, তারা শান্তির বাংলা, প্রগতির বাংলা চান। এব্যাপারে তিনি বিবেকানন্দ, চৈতন্যের বাংলার কথা উল্লেখ করেন। তিনি বলেন, বাংলা প্রেমের জায়গা। শান্তির জায়গা। গুজরাতে যারা ঘৃণা ছড়ায় তাদের বাংলায় কোনও স্থান নেই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.