মমতার নিয়ন্ত্রণে নেই তৃনমূল, বিস্ফোরক মুকুল রায়
সেতু নিউজ ; ২০
বছর ধরে তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দল করেছেন মুকুল
রায়। তৃণমূলের সবকিছু তাঁর নখদর্পণে। এখনও চোখ বুজলে তিনি দেখতে পান তৃণমূলের
প্রতিটা কোণ। তাই তো তিনি তৃণমূলের ভাবগতি বুঝে যান অতি সহজেই। সেই অভিজ্ঞতা দিয়েই
তাঁর প্রাক্তন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তিনি।
করোনার
আবহেই রাজ্যের উপর দিয়ে বয়ে গিয়েছে ঝড়। সেই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ত্রাণের
বন্দোবস্ত করার নামে তৃণমূল কংগ্রেস নেতারা দুর্নীতিকে আশ্রয় করেছেন। মুকুল রায় বলেন,
মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনছেন না তৃণমূলীরাই।
মুখ্যমন্ত্রী কঠোর নির্দেশ দিয়েছিলেন,
এই
সঙ্কট সময়ে কোনওরকম দলবাজি করা যাবে না। কিন্তু মুখ্যমন্ত্রীর সেই কথা কানেও
তোলেননি তৃণমূল নেতারা। তাঁরা স্বেচ্ছাচারিতা চালিয়ে গিয়েছেন। এর ফলে দ্রুত তৃণমূল
জায়গা হারাচ্ছে। মুখ্যমন্ত্রীর কথা না শুনে তৃণমূল পতনের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে।
মুকুল
রায় আরও বলেন, রাজ্যের সরকার এই কঠিন সময়েও কেন্দ্রের
সঙ্গে বিরোধ বাধিয়ে রেখেছে। কেন্দ্রের প্রকল্প রাজ্যে চালু না করে রাজ্যবাসীকে
বঞ্চিত রেখেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যেমন কথা শুনছেন না কেন্দ্রের
সরকারে,
তেমনই
মুখ্যমন্ত্রীর কথাও শুনছেন না কোনও তৃণমূলী। মমতার নিয়ন্ত্রণে নেই দল।

Post a Comment