দিল্লির সমস্ত হোটেল এবং ব্যাংকোয়েটগুলিতে হবে করোনা চিকিতসা
দিল্লিতে
প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যা রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে
দিল্লি সরকারের। করোনা পরিস্থিতি সামাল দিতে তাই এবার করোনা চিকিতসার জন্য এক
সপ্তাহের মধ্যে দিল্লির হোটেল এবং ব্যাংকোয়েটগুলিতে ২০ হাজার বেডের ব্যাবস্থা করতে
চলেছে দিল্লি সরকার।
ইতিমধ্যেই রাজধানী দিল্লিতে করোনা চিকিতসার জন্য বেডের আকাল দেখা
দিয়েছে। ফলে পরিস্থিতি সামাল দিতে শহরের হোটেল এবং ব্যাংকোয়েটগুলিকে কাজে লাগাতে
চলেছে কেজরিওয়াল সরকার। জানা গিয়েছে, দিল্লির ৪০ টি ব্যাঙ্কোয়েট হলে ১১ হাজার
করোনা চিকিতসার জন্য শয্যার ব্যাবস্থা করা হবে।
এই ব্যাংকোয়েটগুলি স্থানীয়
নার্সিংহোমের সঙ্গে যুক্ত থাকবে। অন্যদিকে, শহরের ৪০ টি হোটেলে রাখা হবে চার হাজার
বেড। এই হোটেলগুলি যুক্ত থাকবে স্থানীয় বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে। ভারতের
রাজধানী দিল্লিতে এখনও পর্যন্ত করোনা পজেটিভের সংখ্যা প্রায় ৩৮ হাজারের কাছাকাছি।
দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বলেন, যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা
বাড়ছে তা দেখে আশঙ্কা করা হচ্ছে জুলাইয়ের শেষের দিকে এই সংখ্যা ৫,৫ লক্ষ্যে পৌছে
যাবে। করোনা সংক্রমণে ভারতের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লি। দিল্লির
আগে রয়েছে মহারাষ্ট্র এবং তামিলনাড়ু রাজ্য। দিল্লিতে প্রতিদিন দুই হাজারের উপর
করোনা পজেটিভ রোগী আসছে।
ফলে আগে ভাগেই করোনা পরিস্থিতি সামাল দিতে কোমর বাঁধছে
দিল্লি সরকার। গত রবিবার দিল্লি সরকার নির্দেশ দিয়েছে, দিল্লির প্রতিটি নার্সিং
হোমকে করোনা রোগীর জন্য অন্তত ১০ থেকে ৪৯ টি বেড রাখতে হবে। ফলে করোনা চিকিতসার
জন্য অতিরিক্ত ৫০০ টি বেড পাওয়া যাবে। জানা গিয়েছে, দিল্লির যেসব হোটেলগুলো করোনা
হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে, ইতিমধ্যে সেখানে করোনা চিকিতসা শুরুও হয়ে
গিয়েছে।

Post a Comment