রথযাত্রায় এবার ভক্ত সমাগমের অনুমতি দেবে না পুরীর জগন্নাথ মন্দির - The News Lion

রথযাত্রায় এবার ভক্ত সমাগমের অনুমতি দেবে না পুরীর জগন্নাথ মন্দির







সামনেই রথ যাত্রা। করোনা সংক্রমণ রুখতে এবার শতাব্দী প্রাচীণ ঐতিহ্য ভাঙতে চলেছে পুরীর জগন্নাথ মন্দিরে। করোনা সংক্রমণের আশঙ্কায় এবার একাই রথে চড়ে মাসির বাড়ি গুণ্ডিচা মন্দিরে যাবেন জগন্নাথ দেব।  কোনও ভক্ত সমাগমের অনুমতি দেওয়া হবে না। এমনই সিদ্ধান্ত নিয়েছে পুরীর জগন্নাথ মন্দির।



দেশ মহামারীতে জর্জরিত। দেবতাকে নিরাপদে রাখতে তাই শতাব্দী প্রাচীণ ঐতিহ্য ভাঙার সিদ্ধান্ত নিয়েছে পুরীর জগন্নাথ মন্দির। করোনা আতঙ্কে এবার পুরীর জগন্নাথের রথে কোনও ভক্ত সমাগমের অনুমতি দেওয়া হবে না। রথ যাত্রার ২ দিন আগে থেকেই পুরীর মন্দিরের সব রাস্তা বন্ধ করে দেবে পুলিস।




পুরীতে কোনও ট্রেনও ঢুকতে দেওয়া হচ্ছে না সরকারি নির্দেশিকায়। ৪ জুন থেকে মন্দির সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হবে বলে জানিয়েছেন জেলাশাসক।




রথ যাত্রার আগে জগন্নাথদেবের স্নানযাত্রার এলাহি আয়োজন থাকে। তাতে ভক্তরা না আসতে পারলেও পুজারিদের ভিড় থাকবে। প্রথমে তাতেও আপত্তি জানিয়েছিল জেলা প্রশাসন।




কিন্তু শেষে অনুমতি দিলেও যাঁরা স্নানযাত্রায় অংশ নেবেন তাঁদের প্রত্যেকের করোনা পরীক্ষা করানো হবে। রিপোর্ট নেগেটিভ এলে তবেই পুজারিদের স্নান যাত্রায় থাকার অনুমতি দেওয়া হবে।




সরকারি নির্দেশিকা মেনে ৮ জুন থেকে পুরীর জগন্নাথ মন্দিরে দর্শনের অনুমতি পাবেন ভক্তরা। কিন্তু নিয়ম মেনে ১০ জনের বেশি সেখানে যেতে পারবেন না। কোনার্ক, লিঙ্গরাজ মন্দির খুলে দেওয়া হয়েছে। সরকারি নিয়ম মেনে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে ভক্তদের। তবে স্নানযাত্রার পরের দিন ফের পুরীর জগন্নাথ মন্দির বন্ধ হয়ে যাবে।





করোনা সংক্রমণের আশঙ্কায় এবার বাইরের কোনও সংবাদ মাধ্যমকেও পুরীর রথযাত্রা দেখানোর অনুমতি দেওয়া হচ্ছে না। কেবল মাত্র ওড়িশার সরকারি লোক সম্পর্ক দফতর লাইভ টেলিকাস্ট করবে রথ যাত্রার। পুরীর বাসিন্দাদেরও রথযাত্রায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.