আবারও শ্রমিক স্পেশাল ট্রেনে মৃত্যু পরিযায়ী শ্রমিকের - The News Lion

আবারও শ্রমিক স্পেশাল ট্রেনে মৃত্যু পরিযায়ী শ্রমিকের



রেলের বিরুদ্ধে আবারও অব্যবস্থার অভিযোগ উঠেছে।  একটানা লকডাউনের জেরে রাজ্যে-রাজ্যে আটকে পড়েন লক্ষ-লক্ষ পরিযায়ী শ্রমিক। আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরাতে শ্রমিক স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। এবার সেই ট্রেনেই চূড়ান্ত অব্যবস্থার অভিীযোগ উঠেছে।




কখনও খাবার না পেয়ে কখনওবা চিকিৎসা পরিষেবা না পেয়ে একের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হচ্ছে ট্রেনেই।  গুজরাত থেকে শ্রমিক স্পেশ্যাল ট্রেনে মালদহ আসছিলেন পরিযায়ী শ্রমিক বুধিয়া পাহাড়ি। ২৫ বছরেরও বেশি সময় ধরে সুরাতে একটি হোটেলে কাজ করতেন বুধিয়া। দীর্ঘদিন ধরে যক্ষা রোগে ভুগছিলেন তিনি।




মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়তেন। শ্রমিক স্পেশ্যাল ট্রেনে আসার সময়ও অসুস্থ হয়ে পড়েন তিনি। অভিযোগ, দীর্ঘপথের ওই রেলযাত্রায় ট্রেনে প্রাথমিক চিকিৎসার বন্দোবস্তটুকুও ছিল না।  শেষমেশ ট্রেনে রামপুরহাটের কাছে এসে মৃত্যু হয় ওই শ্রমিকের। পরে ট্রেনটি মালদহে পৌঁছলে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ।    

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.