রেস্তোরাঁ খোলা নিয়ে কেন্দ্রের দেওয়া গাইড লাইন - The News Lion

রেস্তোরাঁ খোলা নিয়ে কেন্দ্রের দেওয়া গাইড লাইন



দেশে সোমবার থেকে কার্যকর হয়েছে আনলক-১। এই আনলক-ওয়ানে মুদিখানা দোকানের পাশাপাশি ছোট-বড় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র। শুধু তাই নয়, আনলক-১ খোলা যাবে হোটেল-রেস্তরাঁ সব কিছুই তবে মেনে চলতে কেন্দ্রের দেওয়া স্বাস্থ্য বিধি সংক্রান্ত সমস্ত গাইড লাইন। আর এই নয়া নিয়মে চলতে পারলে তবেই মিলবে হোটেল, রেস্টুরেন্ট চালানোর সরকারি ছাড়পত্র।






কেন্দ্রের দেওয়া গাইড লাইনে বলা হয়েছে,

১:- হোটেল, রেস্তোরাঁর মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে।

২:- রেস্তরাঁর ভিতরেও কাজকর্ম করার সময় সামাজিক দূরত্ব বিধি মেনে চলার পাশাপাশি সকল স্টাফকে মাক্স, হ্যান্ড গ্লাভস পড়া ব্যাধতামূলক করতে হবে।

৩:- রেস্টুরেন্টে আসা ক্রেতা ও বিক্রেতার মধ্যে দূরত্ব বিধি বজায় রাখতে হবে অন্তত ৬মিটার। হোটেলর ভিতরে প্রবেশের আগে করাতে হবে থার্মাল স্ক্রিনিং। ব্যবহার করতে হবে হ্যান্ড স্যানিটাইসর।




 ৪:- হোটেলের পার্কিং লটে অযথা জটলা করা যাবে না। ওয়েটিং-এ থাকার সময়ও কঠোর ভাবে মানতে হবে সামাজিক দূরত্ব।

৫:- রেস্তোরার ভিতরে প্রবেশের ক্ষেত্রেও লাইনের ব্যবস্থা করা বাঞ্ছনীয়।

৬:- এছাড়াও নিয়মিত পুরো হোটেলের চেয়ার টেবিল, দরজার হাতল ইত্যাদি জীবাণুমুক্ত করা আবশ্যক।

৭:- অন্তঃসত্ত্বা মহিলা, ১০ বছরের নীচে বয়সি বাচ্চা এবং ৬৫ ঊর্ধ্ব ব্যক্তিদের রেস্তরাঁয় না আসার অনুরোধ করা হচ্ছে।




৮:- সংক্রমণ এড়াতে শুধুমাত্র খাবার হোম ডেলিভারির ব্যবস্থা রাখতে হবে।

৯:-  হোম ডেলিভারির সময় খাবারের প্যাকেট সরাসরি ক্রেতার হাতে দেওয়া যাবে না। খাবারের প্যাকেটও করতে হবে স্যানিটাইজ।

১০:- হোম ডেলিভারিতে যাওয়ার সময় হোটেলের কর্মীকে অবশ্যই থার্মাল স্ক্রীনিং করিয়ে বাইরে পাঠাতে হবে। পড়তে হবে মাক্স এবং হ্যান্ড গ্লাভস।






কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.