প্রকৃতির মায়ের প্রতি কৃতজ্ঞতা জানাতে পরিবেশ দিবস পালন করুন
সারা পৃথিবী জুড়ে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস তথা World Environment Day পালন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস পালনের পেছনে যে উদ্দেশ্য কাজ করে, তাহলো পরিবেশ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা
বিশ্ব পরিবেশ দিবস সর্বপ্রথম ১৯৭২ সালে জাতিসংঘ দ্বারা পালিত হয়। প্রকৃতির মায়ের প্রতি কৃতজ্ঞতা জানাতে আপনি যেকোনো দিন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করতে পারেন। এই দিবসটি উদযাপনের প্রধান কারণ হ'ল পরিবেশ সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানো। মানুষও পরিবেশ এবং পৃথিবীর অঙ্গ। প্রকৃতি ছাড়া মানুষের জীবন অসম্ভব। প্রকৃতির সঙ্গে মানুষের অঙ্গাঙ্গী সম্পর্কের কথাটা জানা খুবই জরুরি।
১৯৭২ সালের ৫ জুন জাতিসংঘ সুইডেনের স্টকহোমে পরিবেশ ও দূষণ সম্পর্কিত একটি আন্তর্জাতিক পরিবেশ সম্মেলনের আয়োজন করে। তাতে প্রায় ১১৯ টি দেশ অংশ নিয়েছিল। এরপর থেকেই ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হতে শুরু হয়।
প্রতি বছর, বিশ্ব পরিবেশ দিবসের একটি থিম বা প্রতিপাদ্য বিষয় থাকে। ২০২০ বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হ'ল 'প্রকৃতির জন্য সময়' তথা Time for Nature। এর লক্ষ্য কীভাবে পৃথিবীর বিকাশের সঙ্গে সঙ্গে মানুষের বিকাশ করা যায়, সেই রূপ কাঠামো গঠন।
প্রতিবছর বিশ্বব্যাপী দেশগুলিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সরকারী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এই বছরের আয়োজক হল জার্মানি, সঙ্গে জুটি বেঁধেছে কলম্বিয়া। তবে এই বছর, COVID-19 মহামারীর প্রাদুর্ভাবের কারণে লক্ষ লক্ষ মানুষ ডিজিটাল মাধ্যমেই বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করবে বলে ঠিক করেছে। লকডাউন মানুষের জীবন বিধ্বস্ত করে দিয়েছে ঠিকই, তবে লকডাউন পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে।
Post a Comment