ভূস্বর্গে ফের বড়সড় সাফল্য, খোঁজ মিলল হিজবুল মুজাহিদিনের গোপন ঘাঁটির - The News Lion

ভূস্বর্গে ফের বড়সড় সাফল্য, খোঁজ মিলল হিজবুল মুজাহিদিনের গোপন ঘাঁটির



বৃহস্পতিবার সকালে বড়সড় সাফল্য পেল পুলিশ ও সেনার যৌথ বাহিনী। জম্মু কাশ্মীরের কিশতওয়ারের চিচ্ছা জঙ্গলে পাওয়া গেল নিষিদ্ধ পাক জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের গোপন ঘাঁটি।  গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় ১৭ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী।




এই গোপন ঘাঁটি থেকেই মূলত উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ন্ত্রণ করত হিজবুল, এমনটাই মনে করা হচ্ছে। সেনা সূত্রে খবর এই গোপন ঘাঁটি থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম।




পাওয়া গিয়েছে একটি এ কে ৫৬ রাইফেল, ২৭ রাউন্ড গুলি সমেত একটি ম্যাগাজিন, একটি আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার, একটি ৯ এমএম পিস্তল, ৬ রাউন্ড গুলি সমেত একটি পিস্তল ম্যাগাজিন কিশতওয়ার এলাকায় বড়সড় হামলার ছক কষেছিল হিজবুল বলে মনে করছে সেনা। এই ঘাঁটিতে বসেই ছক কষা হচ্ছিল বলে খবর।





কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.