ভাসমান গ্রাম
জলের উপর ভেসে বেড়ানো গ্রাম। এই গ্রামটি টটোরা নামে এক প্রকারের নলখাগড়ার ওপরই গড়ে উঠেছে। ৪ থেকে ৮ ফুট স্তরের নলখাগড়ার ওপরে গড়া গ্রামে বসত ঘর, পর্যবেক্ষণ টাওয়ার, মাছ জিইয়ে রাখার পুকুর। পুরো হ্রদজুড়েই বছর ভর ভেসে বেড়ায় গ্রামগুলো।
৩৮১০ মিটার উচ্চতায় ৮০৮৮ বর্গ কিলোমিটার আয়তনের হ্রদ টিটিকাকায় এসব ভাসমান গ্রাম জীবন্ত বিস্ময়ই বটে।তাই পেরু ও বলিভিয়ার মধ্যবর্তী এ হ্রদে এসব গ্রাম এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ। আন্দিজ পর্বতমালার উচ্চভূমিতে পৃথিবীর সর্বোচ্চ নাব্য হ্রদ টিটিকাকায় এসব গ্রাম ভাসছে শত শত বছর ধরে। শুধু গ্রাম নয়, টটোরা পেঁচিয়ে নৌকাও তৈরি করে উরস আদিবাসীর লোকেরা।
জলযুদ্ধে অদক্ষ ইনকাদের আক্রমণের মুখে যারা এভাবে ভাসমান গ্রাম বানিয়ে টিকে থাকার কৌশল নিয়েছিলো সুদূর অতীতে। তারপর থেকে এসব ভাসমান গ্রামই হয়ে উঠেছে তাদের জীবন ও জীবিকা। তাদের মাছ ধরার ফাঁদ, খেলনা, বাঁশি, মাদুর, তোষক সবই তৈরি হয় টটোরা থেকে। আদিবাসী গোষ্ঠীর নিপুন শিল্পকর্ম দেখে বিস্মিত হতে হয়।
Post a Comment