লকডাউনে পরবর্তীকালে কি সত্যই বন্ধ হয়ে যেতে চলেছে রাণী রাসমণি' ও 'নেতাজি?
সেতু নিউজঃ লকডাউনে পরবর্তীকালে নাকি বন্ধ হয়ে যেতে বসেছে 'করুণাময়ী রাণী রাসমণি' ও 'নেতাজি'। এখবরটা কি আদৌ সত্যি? আজ্ঞে না, খবরটি এক্কেবারেই ভুল। লকডাউনের পরবর্তী পর্যায়ে 'করুণাময়ী রাণী রাসমণি' কিংবা 'নেতাজি'-র মতো জনপ্রিয় দুই ধারাবাহিক বন্ধের কোনও পরিকল্পনাই নেই চ্যানেল কর্তৃপক্ষের।
এবিষয়ে একটি প্রেস বিবৃতিতে জি বাংলার তরফে ক্লাস্টার হেড-ইস্ট, সম্রাট ঘোষ জানিয়েছেন, ''আমরা যা কিছুই করি না কেন, সেটা দর্শকদের কথা মাথায় রেখে। এমনকি কোরোনা র এই প্রকোপের সময়ও আমরা সেগুলিই সম্প্রচার করেছি যেগুলি দর্শকদের পছন্দের এবং প্রাসঙ্গিক।
জি বাংলার তরফে ক্লাস্টার হেড-ইস্ট, সম্রাট ঘোষ আরও জানান, ''লকডাউনে পরবর্তী পরিস্থিতিতে জি বাংলা সবকিছুই নতুন করে শুরু করতে প্রস্তুত। যার মধ্যে করুণাময়ী রাণি রাসমণীর, নেতাজি, জয়বাবা লোকনাথ-এর মতো পুরনো জনপ্রিয় ধারাবাহিকগুলিও রয়েছে।
Post a Comment