তুলসি পাতার রস খেলেই সেরে যাবে করোনা,দাবি মন্ত্রীর - The News Lion

তুলসি পাতার রস খেলেই সেরে যাবে করোনা,দাবি মন্ত্রীর






তুলসি পাতার রস খেলেই সেরে যাবে করোনা। তুলসি পাতা  করোনা প্রতিষেধক। করোনার দাওয়াই দিয়ে এবারে   এমনই মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন কালনা মহকুমা হাসপাতালে তুলসির চারা লাগাতে গিয়ে মন্ত্রী এমন দাবি করেন।  যদি  কালনা হাসপাতালের সুপার বলেছেন তুলসির রস উপকারি। কিন্তু তা করোনার প্রতিষেধক, এমন প্রমাণ এখনও পাওয়া যায়নি।





এদিকে,  তুলসি পাতার রস খেলেই সেরে যাবে করোনা, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের  এমন মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। কালনা হাসপাতালের খালি জায়গায় ভেষজ গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেই উপলক্ষেই হাসপাতাল চত্ত্বরে তুলসির চারা পুঁততে গিয়েছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। সেখানেই তিনি বলেন, তুলসি পাতা যেমন পুজোয় লাগে, তুলসির রস করোনা প্রতিষেধক। সেই অনুষ্ঠানে সকলকে তুলসি পাতার রস খাওয়ার আবেদন করেন তিনি। এরপরেই শুরু হয়ে যায় বিতর্ক।




আরও পড়ুন   চিকিৎসার জন্য দিল্লি গেলে জ্যোতিপ্রিয়কে সঙ্গে নিতে চান দিলীপ ঘোষ





যে হাসপাতাল চত্ত্বরে তুলসি গাছ পুঁততে স্বপন দেবনাথ গিয়েছিলেন, সেই হাসপাতালের সুপার বলেছেন, তুলসির রস উপকারি। কিন্তু তা করোনার প্রতিষেধক, এমন প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে তুলসির যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর শক্তি রয়েছে এবং সর্দি, কাশিতে তুলসির ভূমিকা রয়েছে, সে কথা তিনি উল্লেখ করেন।




মানুষ যখন করোনা মোকাবিলায় দিশেহারা, সেই সময় রাজ্যের খোদ  মন্ত্রীর এহেন মন্তব্যে স্বভাবতই ফের কিছুটা হলেও অস্বস্তি বাড়লো শাসক শিবিরে।




কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.