এবার করোনা পরীক্ষার নাম করে হতে পারে আপনার তথ্য চুরি, সতর্কতা কেন্দ্রের - The News Lion

এবার করোনা পরীক্ষার নাম করে হতে পারে আপনার তথ্য চুরি, সতর্কতা কেন্দ্রের



এবার করোনা পরীক্ষার নামেও আপনার সমস্ত তথ্য চুরি হতে পারে বলে সতর্কতা জারি করল কেন্দ্র । আর এর ফলে ঘটতে পারে আর্থিক তছরুপও। তথ্য প্রযুক্তি মন্ত্রকের কম্পিউটার এমারজেন্সি রেসপনস টিম জানিয়েছে,




 প্রথমে কোনও ব্যক্তির ফোনে করোনা সংক্রান্ত কোনও ইমেল বা বার্তা আসবে। সেখানেই থাকবে সেই ভয়ানক লিঙ্ক যা একটি ভুয়ো ওয়েবসাইটে নিয়ে যাবে। কিংবা ফোনে ডাউনলোড হয়ে যাবে ম্যালওয়্যার জাতীয় ভাইরাস। লোপাট হতে পারে সব তথ্য। সম্ভাব্য যে ইমেল আইডি থেকে মেল আসতে পারে তা হলো ncov2019@gov.in।



সার্টের পক্ষ থেকে জানানো হয়েছে কমপক্ষে ২০ লক্ষ মানুষের কাছে যেতে পারে এই মেল। দিল্লি, মুম্বই, চেন্নাই ও আহমেদাবাদে বিনামূল্যে কোভিড পরীক্ষা এই বিষয়ে পৌঁছবে মেল। কোনও ব্যক্তি তথ্য দিয়ে দিলেই বিপদ। সার্টের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের মেল এলে তা খুলতে না। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.