বলিউডের শ্যুটিং শুরুর আগে নেওয়া নতুন নিয়মগুলি কি কি? - The News Lion

বলিউডের শ্যুটিং শুরুর আগে নেওয়া নতুন নিয়মগুলি কি কি?




চতুর্থ দফার লকডাউনের মেয়াদ খুব শীগগরির শেষ হবে। বলিউডের ছবির শ্যুটিং কবে শুরু হবে তা নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে ভিডিয়ো মিটিংয়ে বসেছিল ব্রডকাস্টার অ্যান্ড টেলিভিশন প্রোডিউসারস গিল্ড।


জানা যাচ্ছে, গ্রিন জোনে শ্যুটিং শুরু হওয়ার অনুমতি পাওয়া গিয়েছে। তবে প্রোডিউসার গিল্ডের তরফ থেকে ৩৭পাতার একটি পরিকল্পনা স্থির করা হয়েছে। নিরাপত্তা বজায় রেখে যাতে শ্যুটিং করা যায় সেই সব ভেবেই এই পরিকল্পনা করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার সঙ্গে বেশ কিছু দিকে নজর রাখার কথা বলা হয়েছে। দেখে নেওয়া যাক সেগুলি কী কী।



১) উপস্থিত প্রত্যেক সদস্যকে থ্রি লেয়ার্ড মাস্ক ও গ্লাভস দিতে হবে। শ্যুটের সময়ে সেগুলি পরতে হবে।

২) কাজ শুরু করার আগে কর্মীর ফিটনেস সার্টিফিকেট দিতে হবে। সেটেও শরীরের তাপমাত্রা মাপা হবে।

৩)  ভ্যানিটি ভ্যানে শুধু মেক আপ আর্টিস্ট ও অভিনেতা থাকবে। বাইরে থেকে কেউ আসতে পারবে না। মেক আপ করার আগে হাত স্যানিটাইজ করতে হবে।





৪) শ্যুটের আগে ও পরে ভালো করে হাত ধুতে হবে। তিন রকমের স্যানিটাইজার রাখতে হবে।

৫) ষাটোর্ধ্ব ব্যক্তিকে বাড়ি থেকেই কাজ করতে হবে। ইন্ডেোর শ্যুটে শ্যু কভার পরতে হবে।

৬) কলাকুশলীদের জামাকাপড় প্লাস্টিকে মোড়া থাকবে এবং হেয়ার ও মেক আপ আর্টিস্টকে পিপিই পরতে হবে।

৭) শ্যুটিং সেটে দুজন চিকিৎসক ও একজন নার্সকে থাকতে হবে। অ্যাম্বুল্যান্সও রাখতে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.