উড়ান চালুর সঙ্গে সঙ্গেই ধরা পড়ল করোনা আক্রান্ত ২ যাত্রী - The News Lion

উড়ান চালুর সঙ্গে সঙ্গেই ধরা পড়ল করোনা আক্রান্ত ২ যাত্রী




 চতুর্থ দফা লকডাউনের শেষের পথে দেশে একের পর এক সংক্রমণের খবর আসছে। কিন্তু লকডাউনে শিথিলতা আসছে ক্রমশ। একটু একটু করে স্বাভাবিক করার চেষ্টা চলছে। সোমবার থেকে তাই বিমান পরিষেবা চালি করা হয়েছে। প্রথম দিনই ৩৯০০০ যাত্রী সফর করেছেন বিমানে।




ইন্ডিগোর-র এবার এয়ার ইন্ডিয়া। লকডাউনের পর দ্বিতীয় দিনের বিমানেই ধরা পড়ল করোনা আক্রান্ত। কোয়ারেন্টাইনে রাখা হল বিমানের সব যাত্রীকে।  মঙ্গলবার দিল্লি থেকে লুধিয়ানাগামী একটি এয়ার ইন্ডিয়ার বিমানে ওই করোনা আক্রান্ত ব্যক্তির হদিশ মিলেছে।




আক্রান্ত ব্যক্তির অ্যালায়েন্স এয়ারের সিকিউরিটি বিভাগে কর্মরত। তাঁর শরীরে করোনা ভাইরাস ধরা পড়ায় তবিমানের সমস্ত যাত্রীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বুধবার এয়ার ইন্ডিয়ার তরফ ধেকে দেওয়া এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।     

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.