আবহাওয়ার দিক দিয়ে দেশের পরিস্থিতি ভালো নয় - The News Lion

আবহাওয়ার দিক দিয়ে দেশের পরিস্থিতি ভালো নয়




একদিকে পূর্ব ভারতের বড় অংশ ক্ষতিগ্রস্ত ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে। অপর দিকে দেশের বাকি অংশে শুরু হয়েছে ভয়াবহ গরম। চলছে হিট ওয়েভ। যা জ্বালিয়ে পুরিয়ে ছারখার করছে উত্তর, পশ্চিম, ও মধ্য ভারতকে। দক্ষিণ ভারতের কিছু অংশেও গরম মাত্রা ছাড়িয়েছে বলে খবর মিলছে।  মঙ্গলবার ৫০ ডিগ্রিতে উঠে যায় রাজস্থানের চুরুর সর্বোচ্চ তাপমাত্রা। গরমকালে এই শহরে ৫০ ডিগ্রিতে পারদ ওঠাটা খুব একটা অস্বাভাবিক না হলেও মে মাসে এ রকম পরিস্থিতি তৈরি হয় না। সময়ের আগেই সেখানে শুরু হয়েছে গরমের তাণ্ডব।





 ২০১০-এর পর এই নিয়ে দ্বিতীয়বার মে মাসে এমন ভয়ঙ্করভাবে পারদ চড়ছে চুরুতে। দিল্লিতেও গরম প্রকট আকার ধারন করেছে। মঙ্গলবার দিল্লির পালামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৭.৬ ডিগ্রিতে। ২০০২-এর ১৯ মে’র পর এই প্রথম মে মাসের পারদ এতটা উঠল রাজধানীতে। তাপমাত্রার ক্রমশ বাড়ছে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশেও। হরিয়ানার হিসারে পারদ ৪৮ ডিগ্রিতে পৌঁছেছে। মহারাষ্ট্রের অকোলায় তাপমাত্রা ছুঁয়েছে ৪৭ ডিগ্রিতে।





আবহাওয়া দফতর জানাচ্ছে দিল্লি, পঞ্জাব, হরিয়ানার আগামী ২-৩ দিন আর উত্তরপ্রদেশে আগামী ৩-৪ দিন এই পরিস্থিতি চলবে।  তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে ২৮ মে থেকে কিছুটা রেহাই পেতে পারে দিল্লি, পঞ্জাব আর হরিয়ানার মানুষ। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিকে ভারতে এই অংশে যখন তীব্র গরম, তখন উত্তরপূর্ব ভারত নাজেহাল হয়ে যাচ্ছে প্রবল বৃষ্টির কারণে। গত দু’তিন দিনে অসম-মেঘালয়ে গড়ে ৫০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বর্ষার আগেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অসমে। সব মিলিয়ে আবহাওয়ার দিক থেকে ভারতের পরিস্থিতি কিন্তু আদৌ ভালো নয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.