দাউদের সঙ্গে হাত মিলিয়ে ভারতে হামলার ছক লস্করের
মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে হাত মিলিয়ে ভারতে হামলার ছক কষছে লস্কর। ২৬/১১-র ধাঁচে ভারতে নাশকতার ছক কষছে লস্কর। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। করোনা মোকাবিলায় ভারতে চলছে লকডাউন। এই লকডাউন চলার সুযোগেই ভারতে নাশকতার ছক কষছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-এ তইবা।
লস্করকে এই কাজে পুরোপুরি সাহায্য করছে মাফিয়া ডন দাউদ ইব্রাহিম। পাকিস্তানের মাটিতে বসেই ভারতে হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা। গোয়েন্দারা আরও জানতে ইতিমধ্যেই এবিষয়ে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের কয়েকজনের সঙ্গে বৈঠকও করেছে দাউদ। সেই বৈঠকে লস্করের কয়েকজন নেতাও হাজির ছিল।
এবারও গুজরাত ও মহারাষ্ট্রের সমুদ্রপথে অস্ত্র-সহ ঢোকার চেষ্টা চালাতে পারে জঙ্গিরা। করোনা মোকাবিলায় এখন গোটা ভারতেই প্রশাসনিক তৎপরতা তুঙ্গে।দেশের প্রতিটি রাজ্যের প্রশাসন করোনা মোকাবিলায় পদক্ষেপ করতেই ব্যস্ত। এই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছে জঙ্গিরা।জঙ্গিরা পুলিশি নজরদারি এড়িয়ে যেকোনও ভাবে দেশের কোনও বড় শহরে ঢুকে আবারও ২৬/১১-র ধাঁচে হামলার পরিকল্পনা করেছে।
Post a Comment