১৭ মে’র পর ফের বাড়তে পারে লকডাউন: সূত্র - The News Lion

১৭ মে’র পর ফের বাড়তে পারে লকডাউন: সূত্র




সংক্রমণ এখনও উর্দ্ধমুখী। তাই ১৭ মে-র পর কী সিদ্ধান্ত নেওয়া হবে, সেই বিষয়েই সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।  সূত্রের খবর, ১৭ মে-র পরও একাধিক জায়গায় জারি থাকতে পারে লকডাউন।  এনডিটিভি সূত্রে খবর, ১৭ মে’র পর রেড জোন গুলিতে জারি থাকতে পারে লকডাউন। তবে যেসব জায়গায় সংক্রমণ ছড়ায়নি সেই জায়গাগুলিতে নিয়ম শিথিল করা হতে পারে। রেড জোনগুলিতে সম্ভবত বন্ধ থাকবে পাবলিক ট্রান্সপোর্ট। পাশাপাশি সন্ধ্যে সাতটার পর না বেরোনোর নিয়ম জারি থাকবে। 




এদিকে প্রধানমন্ত্রীর বৈঠকের পর প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী বলেছেন প্রথম পর্যায়ে নিয়মগুলি জারি করা হয়েছিল দ্বিতীয় পর্যায়ের আর তার প্রয়োজন নেই আবার দ্বিতীয় পর্যায়ে যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে তৃতীয় পর্যায়ে তার দরকার নেই।  এদিনের বৈঠকে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন, লকডাউন বাড়ানো ছাড়া আর কোনও উপায় নেই। একই মত পশ্চিমবঙ্গ, পঞ্জাব ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীদেরও। তবে কতদিন পর্যন্ত লকডাউন বাড়ানো হতে পারে, সেই বিষয়ে কিছু জানা যায়নি।   





 এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন। বলেন, ‘আমাদের মতামত কেউ নিচ্ছে না। কঠিন সময়ে রাজনীতি করছে কেন্দ্র।’   লকডাউন বা লকডাউন পরবর্তী পরিস্থিতিতে কী করা যেতে পারে, তা নিয়ে আলোচনার জন্যই মুখ্যমন্ত্রীদের সঙ্গে এদিন বৈঠক করেন মোদী। আর সেই বৈঠকে এদিন যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই কেন্দ্রের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তোলেন তিনি।  তাঁর মতে কিছু কিছু রাজ্যকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র।




কেন্দ্র ‘স্ক্রিপ্ট’ অনুযায়ী কাজ করছে বলেই উল্লেখ করেন মমতা।  কেন্দ্র ও রাজ্যের সংঘাত শুরু হয়েছে বেশ কিছুদিন আগেই। কয়েকদিন আগেই কেন্দ্রের প্রতিনিধি দলকে পাঠানো হয়েছিল রাজ্যে। বিভিন্ন হাসপাতাল ঘুরে সবকিছু খতিয়ে দেখেছেন তাঁরা। আর সেই প্রসঙ্গ টেনেই এদিন ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.