লকডাউনের মধ্যে কীভাবে এই অঘটন ঘটালেন তপসি পন্নু? - The News Lion

লকডাউনের মধ্যে কীভাবে এই অঘটন ঘটালেন তপসি পন্নু?






 তপসি পন্নু নিজেই ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁর ঠোঁট কেটে রক্ত ঝরছে। নাকের উপর কালশিটে পড়ে গিয়েছে। এমনই অবস্থা অভিনেত্রী তপসি পন্নুর। সেই ছবি  অভিনেত্রী। ছবিটি নাকি নিজের মাকেও পাঠিয়েছেন তপসি।  অবাক হচ্ছেন? লকডাউনের মধ্যে কীভাবে এই অঘটন ঘটালেন তপসি পন্নু? তাহলে জেনে নিন সত্যিটা কী। ছবিতে তপসির যে মুখে রক্তের দাগ ও কালশিটে দেখা যাচ্ছে তা মেকআপ দিয়ে তৈরি। 






আর এই ছবি তার মাকে পাঠিয়ে বেশ ভয় পাইয়ে দিয়েছেন অভিনেত্রী। মায়ের সঙ্গে মশকরা করতেই তপসির এই দুষ্টুমি। ‌  তপসি ছবির ক্যাপশনে লিখছেন, “এই ধরনের ছবি মাকে পাঠিয়ে প্রচন্ড ভয় দেখাতে হয়। একটি ছবির অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময়ে এই মেকআপ তৈরি করা হয়েছিল। বহু ছবিতে এরকম কালশিটে দাগের মেকআপ আমার মুখে করা হয়েছে। ‌   








এখন মনে হয় এই মেকআপ আমি নিজেই করতে পারব। তবে স্কুলে পড়াকালীন যদি মেকআপ জানতাম ভালো হতো। তাহলে আর সকাল বেলা ঘুম থেকে উঠে স্কুল ফাঁকি দেওয়ার জন্য নতুন নতুন গল্প তৈরি করতে হতো না।”     তপসির এই মজার পোস্ট মুহূর্তে তার অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়ে। ছবি দেখে প্রথমে কেউ কেউ ঘাবড়ে গেলেও লেখাটি পড়ে তারা মজাই পান। ১০ মে আন্তর্জাতিক মাতৃ দিবস উপলক্ষে তারকারা নিজেদের মায়েদের ছবি পোস্ট করেছিলেন। 




তপসিও নিজের মায়ের একটি পুরনো অ্যালবামের ছবি শেয়ার করেন। সেই ছবি দেখে অনেকেই কমেন্ট করেন, “আপনি অবিকল আপনার মায়ের মতোই দেখতে।”  প্রসঙ্গত, লকডাউন শুরু হওয়ার কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল তপসি পান্নু অভিনীত ছবি থাপ্পড়। কিন্তু লকডাউন শুরু হয়ে যাওয়ার ফলে সেই ছবি আর দেখার সুযোগ পায়নি দর্শকরা।  অবশেষে সপ্তাহ খানেক আগে অ্যামাজন প্রাইম প্লাটফর্মে সেই ছবিটি মুক্তি পায়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.