যমজ বোনের সঙ্গে ধক-ধক গার্লের পুরনো ছবি, আসল কে? - The News Lion

যমজ বোনের সঙ্গে ধক-ধক গার্লের পুরনো ছবি, আসল কে?





 সেতু নিউজঃ         সম্প্রতি একটা ইনস্টাগ্রাম ভিডিওতে মাধুরী দীক্ষিতের ছেলে অরীনকে তবলা বাজাতে দেখা গিয়েছে। মায়ের কত্থক অনুশীলনে  তবলায় সঙ্গত দিতেও দেখা যায় অরীনকে। লকডাউন আবহে সেই সব ভিডিও পোস্ট করে নেটিজেনদের গৃহবন্দি দশায় কিছুটা মনোরঞ্জন করার চেষ্টা করেছেন মাধুরী। এমনটাই চর্চা সোশাল মাধ্যমে। 





ফের একবার শুক্রবারের বারবেলায় নিজের কিশোরী বয়সের একটা ছবি পোস্ট করে নেট দুনিয়াকে বিস্মিত করলেন মাধুরী দীক্ষিত। বলিউডের একদা এই ধক-ধক গার্লের নাচের প্রতি আসক্তি কমবেশি সকলের জানা। তিনি যে রীতিমতো অভিজ্ঞ কত্থকশিল্পী, সেটাও এখন গোপন নয়। এবার যমজ বোনের সঙ্গে কিশোরী বয়সের একটা নাচের ছবি পোস্ট (Instagram post) করে বিভ্রান্ত করলেন নেটিজেনদের। আসল মাধুরী কে? ছবি দেখে বাছাই করতে গিয়ে হিমশিম খেলেন তাঁরা। 



সেই ছবিতে ম্যাচিং পোশাকে নাচতে দেখা যাচ্ছে দুই বোনকে। ফলে আরও বিপাকে নেট দুনিয়া। সেই ছবি পোস্ট করে মাধুরী লিখেছেন, "স্কুলের এক নাচের অনুষ্ঠানে আমরা। আমার কাছে অন্যতম সেরা পুরনো দিনের ছবি। আমরা সবসময় স্কুলের নাচের প্রতিযোগিতায় অংশ নিতাম।" তাই শৈশবের সেই স্মৃতি আপনাদের সামনে রাখলাম। এবার আপনাদের পুরনো স্মৃতি আমাকে দেখান।" মাধুরী দীক্ষিতরা চার ভাই বোন। তার দুই বোনের নাম ভারতী আর রূপা। আর এক ভাই অজিত। যদিও ছবিতে ভারতী না রূপা কে? স্পষ্ট করেননি মাধুরী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.