করোনায় পাল্টে দিয়েছে রবীন্দ্রজয়ন্তী্ও - The News Lion

করোনায় পাল্টে দিয়েছে রবীন্দ্রজয়ন্তী্ও





সেতু নিউজঃ         করোনা ও লকডাউনে অনেক কিছুর মতই  পাল্টে গিয়েছে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে কবি প্রণাম অনুষ্ঠান৷ এবার হবে ভার্চুয়াল রবীন্দ্রজয়ন্তী পালন৷ লকডাউনে ভরসা অনলাইন উদ্‌যাপন৷  এবার রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও কবিগুরুর জন্মদিন পালনে ভার্চুয়াল জগতকেই বেছে নিয়েছে৷  যেমন, নিউ টাউনের রবীন্দ্রতীর্থ৷ ১৫৯ তম রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে অনলাইনে হবে কবি প্রণাম৷ রবীন্দ্রতীর্থ আয়োজিত কবি প্রণাম শুরু হবে ২৫শে বৈশাখ সকাল ৭টায়৷ দেখা যাবে RabindraTirtha. Official ফেসবুক ও ইউটিউবে৷





সেখানে বিশিষ্ট শিল্পীরা কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন৷ জানালেন হিডকো চেয়ারম্যান দেবাশিস সেন৷  এছাড়া রবি ঠাকুরের জন্ম বার্ষিকী তে তাঁকে শ্রদ্ধা জানাতে The Inked Voices নিয়ে এসেছে ‘ঘরে বসে রবীন্দ্র জয়ন্তী ১৪২৭’৷ অনুষ্ঠানটি সম্পূর্ণ অনলাইন-এ হবে৷ যার মধ্যে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুর কে নিয়ে প্রায় সমস্ত রকমের শিল্পকলা৷ যেমন গান ,নাচ আবৃত্তি। জানালেন অনুষ্ঠানের প্রধান শিবায়াণ শেঠ। 





 রবীন্দ্রজয়ন্তীতে অর্থাৎ ২৫শে বৈশাখ শুক্রবার সন্ধে ছ’টা বেজে ত্রিশ মিনিটে স্যান্ড অ্যানিমেশন নিয়ে ফেসবুক লাইভে থাকবেন কলকাতার বালিশিল্পী বাদল বাড়ৈ৷ শিল্পী জানালেন,তার ফেসবুক পেইজ ও ইউটিউবে মাত্র কুড়ি মিনিটের এই শো চলবে৷ সেখানে শুকনো বালির সাহায্যে কিভাবে স্যান্ড অ্যানিমেশন করা হয় তা দেখাবেন৷ ইতিমধ্যেই তিনি বালিশিল্পের মাধ্যমে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন৷ 




দক্ষিণ ২৪ পরগণা সোনারপুরের মৈত্র পরিবারও অনলাইনে রবীন্দ্রজয়ন্তী পালন করবে৷ তার ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে থাকা পরিবারের রবীন্দ্রপ্রেমীদের কাছ থেকে গান কবিতা নাচের ভিডিও আনা হয়েছে৷ তা দিয়ে তৈরি হয়েছে একটি বিশেষ অনুষ্ঠান৷ এই কাজটির নেতৃত্বে ক্ষুদে অভিনেতা সামন্তক দ্যুতি মৈত্র৷ যাকে আপনারা ‘ভানুমতীর খেল’ ধারাবাহিকে টিনটিনের চরিত্রে দেখেছেন৷  আরও অনেক সাংস্কৃতিক সংগঠন অনলাইনে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন৷ বলা যায় তবুও রবীন্দ্রপ্রেমীদের মনে এবার বিষাদের ছায়া।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.