লকডাউনে দুধ বিক্রির নতুন উপায় ভাইরাল! - The News Lion

লকডাউনে দুধ বিক্রির নতুন উপায় ভাইরাল!




সেতু নিউজঃ   করোনায় সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন দোকানপত্র খুলেছে। আবার অনেক জায়গায় এই সমস্যার সমাধান করার জন্য দুধ সবজি,ফল ,মাছ-মাংস ,বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করছেন ফেরিওয়ালারা। এরকমই একটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে।

ছবিতে একজন দুধওয়ালাকে  বাড়ি বাড়ি গিয়ে এক দারুন উপায়ে দুধ বিক্রি করতে দেখা যাচ্ছে। এই ছবিতে ওই ব্যক্তি মুখে মাস্ক পরে রয়েছেন। কিন্তু যে নতুন উপায়ে সামাজিক দূরত্ব বজায় রেখে দুধ বিক্রি করছেন তিনি তা সত্যিই প্রশংসনীয়।

ওই দুধওয়ালকেক্যান থেকে নিজের হাতে দুধ বের করতে দেখা যাচ্ছে না বরং একটা পাইপ দিয়ে দুধ বের করার নতুন উপায় বের করেছেন তিনি । যা দেখা যাচ্ছে এই ছবিতে। ছবিটি ভীষণ রকম ভাইরাল হয়েছে এবং মানুষ  নানা রকমের কমেন্ট করছেন। গুরুত্বপূর্ণ বিষয় হল দেশের বিভিন্ন জায়গায় এভাবেই বিক্রি করা হচ্ছে দুধ।


এই ছবিটিকে ফরেস্ট আধিকারিক প্রবীণ কাশওয়ান নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, "লকডাউন, সামাজিক দূরত্বের সময় এই স্থানীয় প্রতিভা দেখার মতো।" 



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.