মানব মূত্রেই চাঁদের মাটিতে গড়ে উঠবে কংক্রিট - The News Lion

মানব মূত্রেই চাঁদের মাটিতে গড়ে উঠবে কংক্রিট




সেতু নিউজঃ    চাঁদ নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহন করল ইউরোপিয় স্পেস এজেন্সি।  সাম্প্রতিক গবেষণার ফলে তাঁরা জানিয়েছে চাঁদের মাটিতে কংক্রিট তৈরি করতে মানব মূত্র যথেষ্ট গুরুত্বপূর্ণ।আর করোনা আতঙ্কের মাঝেও তা যথেষ্ট আকর্ষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে।  তারা জানিয়েছেন যদি কখনও চাঁদে কংক্রিট বানানোর প্রয়োজন পরে সে ক্ষেত্রে মানব মূত্র অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠবে।




 ইউরোপীয় স্পেস এজেন্সির বিজ্ঞানীদের তরফে জানানো হয়েছে মানব মুত্রের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান ইউরিয়া। আর তা দিয়েই চাঁদের জমিতে সেখানকার মাটিতে বানানো যাবে কংক্রিট। ইতিমধ্যে বিজ্ঞানীরা এই জাতীয় কংক্রিট পরীক্ষার জন্য তৈরি করেছেন। আর তার তাপমাত্রার পরীক্ষা করেছেন। তারপরেই এই সিদ্ধান্তে এসেছেন। তবে পৃথিবীতে ইউরিয়া ব্যবহার করা হয়ে থাকে মূলত কলকারখানার কাজে। এছাড়াও চাষের সারে।




বিজ্ঞানীদের তরফে জানানো হয়েছে পূর্ণ বয়স মানুষ সারাদিনে দেড় লিটার মূত্র ট্যাগ করে থাকে। আর তাই আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হতে চলেছে। তবে সে এই কংক্রিট তৈরি করতে চাদে যে সমস্ত সরঞ্জামের প্রয়োজন হবে তা কিভাবে ব্যবহার হবে অর্থাৎ তা কি পৃথিবী থেকে নিয়ে যাওয়া হবে সেই সম্পর্কে পরিস্কার করে এখনও কিছু জানা যায়নি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.